ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

চরফ্যাশনে গ্রাম আদালত বিষয়ক দুইদিন ব্যাপী প্রশিক্ষণ সম্পূর্ণ

ভোলার চরফ্যাশন উপজেলায় গ্রাম আদালত সক্রিয়করণ ও শক্তিশালীকরণের লক্ষ্যে দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২২ মে) বেলা ১১টায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে এবং উপজেলা প্রশাসনের আয়োজনে চরফ্যাশন অফিসার্স ক্লাবে ও উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা সম্পূর্ণ হয়।

প্রশিক্ষণে উপজেলার ২১টি ইউনিয়নের ইউপি সদস্যরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে গ্রাম আদালতের কার্যক্রম, আইন-শৃঙ্খলা, নারী ও শিশু অধিকার, ফৌজদারী ও দেওয়ানী মামলাগুলোর মধ্যে চুরি, ঝগড়া-বিবাদ, মারামারি, সম্পত্তি দখল পুনরুদ্ধারসহ পাওনা টাকা আদায়, স্ত্রী কর্তৃক বকেয়া ভরণপোষণ, গ্রাম আদালতে সর্বোচ্চ তিন লাখ টাকা ফৌজদারী ও দেওয়ানী বিরোধ মামলার নিষ্পত্তি করাসহ বিভিন্ন
বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

জানাযায়, চরফ্যাশন উপজেলার ২১ ইউনিয়নের ইউপি সদস্যদের গ্রাম আদালত বিষয়ে ধারনা ও বিচারিক প্রক্রিয়া সম্পর্কে সচেনতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষে স্থানীয় সরকার মন্ত্রনালয়ের অধিনে ও ইউরোপিয় ইউনিয়ন এবং ইউএনডিপির অর্থায়ানে ও কারিগরি সহযোগিতায় চরফ্যাশন অফিসার্স ক্লাবে ও উপজেলা পরিষদের সভাকক্ষে ইউপি সদস্যদের নিয়ে দু’দিন ব্যাপি কর্মশালার আয়োজন করা হয়।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসনা শারমিন মিথি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সমাজ সেবা অফিসার মো. মামুন হোসাইন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. টি এস এম ফিদা হাসান প্রমুখ। এছাড়াও গ্রাম আদালতের উপজেলা সম্বনয়কারী রিয়াজ মোর্শেদ।

প্রশিক্ষণ শেষে উপজেলা নির্বাহী অফিসার রাসনা শারমিন মিথি বলেন, “গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় পর্যায়ে স্বল্প সময় ও খরচ বাঁচিয়ে বিরোধ নিষ্পত্তি করা সম্ভব। তবে বিচারকদের নিরপেক্ষ ও স্বচ্ছ ভূমিকা পালন জরুরি। ইউপি সদস্যদের সক্রিয় অংশগ্রহণই গ্রাম আদালতের সাফল্য নিশ্চিত করবে।”

প্রশিক্ষণে অংশগ্রহণকারী ইউপি সদস্যরা গ্রাম আদালত সম্পর্কে গভীর ধারণা অর্জন করেন এবং স্থানীয় পর্যায়ে এর বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ হন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

চরফ্যাশনে গ্রাম আদালত বিষয়ক দুইদিন ব্যাপী প্রশিক্ষণ সম্পূর্ণ

আপডেট সময় : ০৩:১৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫