ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

শ্রীমঙ্গলে বিএনপির আহ্বায়ক কমিটির সভা অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টায় পৃথকভাবে পৌরসভা হল রুমে উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির ও দুপুর ২ টায় মহসিন কমিউনিটি সেন্টারে পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে উভয় সভায় মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক ও সাবেক মৌলভীবাজার পৌরসভার মেয়র ফয়জুল করিম ময়ুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আব্দুর রহিম রিপন।

এসময় উপজেলা বিএনপির আহ্বায়ক নূরুল আলম সিদ্দিকীর সভাপতিত্বে ২৫ সদস্য বিশিষ্ট উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ ও পৌর বিএনপির আহ্বায়ক শামিম আহমদ এর সভাপতিত্বে ২১ সদস্য বিশিষ্ট পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় উপজেলার ৯ টি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি ও পৌরসভার ৯ টি ওয়ার্ড কমিটি গঠন করার লক্ষে চলতি মে মাস হতে আগামী জুন মাসের মধ্যে বিভিন্ন তারিখ নির্ধারণ করা হয়। পরে সম্মেলনের মাধ্যমে উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহন করা হয়। এসময় মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসিন মিয়া মধু,সাবেক উপজেলা বিএনপির সভাপতি ও বর্তমান উপজেলা বিএনপির প্রবীন সদস্য আতাউর রহমান লাল হাজী উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

শ্রীমঙ্গলে বিএনপির আহ্বায়ক কমিটির সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:৪৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫