ঢাকা ০৯:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

কুষ্টিয়া র‍্যাব ১২ এর যৌথ অভিযানে কষ্টি পাথরের মুর্তি উদ্ধার

র‍্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া এবং সিপিসি-২ পাবনা ক্যাম্পের  যৌথ অভিযানে ৭৪ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তিসহ ০১ জন গ্রেফতার।

কুষ্টিয়া র‍্যাব ১২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এনামুল হক লিখিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, অবৈধ দখলদার, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী, ধর্ষক, প্রতারকদের গ্রেফতার করে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সদা তৎপর রয়েছে র‍্যাব।

এরই ধারাবাহিকতায় অধিনায়ক, র‍্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের নির্দেশনায় র‍্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া এবং সিপিসি-২ পাবনা র‍্যাবের যৌথ আভিযানিক দল ১৯ মে ৪ টা ৫০ মিনিটের সময় পাবনা জেলার আমিনপুর থানাধীন চক আব্দুস শুকুর এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ রাজু আহমেদ বাবু (৪৮), পিতা-মৃত মকছেদ শেখ, সাং-কাজি শরীফপুর, থানা-আমিনপুর, জেলা-পাবনাকে গ্রেফতার করে এবং তার বাড়ীর আঙ্গীনার মাটি খুঁড়ে একটি  ৭৪কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করে।

গ্রেফতারকৃত আসামীকে জব্দকৃত আলামতসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে পাবনা জেলার আমিনপুর থানায় প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

কুষ্টিয়া র‍্যাব ১২ এর যৌথ অভিযানে কষ্টি পাথরের মুর্তি উদ্ধার

আপডেট সময় : ০৬:৪২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫