মালিকবিহীন অবস্থায় ০১টি বিদেশী পিস্তল (Made in USA), ০১টি ম্যাগাজিন এবং ০৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।
বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মোর্শেদুর রহমান পিএসসি এক লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ১৯ মে আনুমানিক ৪.৩০ ঘটিকায় সুবেদার মোঃ মুরাদ ইবনে মোর্শেদ এর নেতৃত্বে ঠোটারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৩/৬-এস হতে আনুমানিক ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দোহাপাড়া নামক স্থানে একটি পরিত্যাক্ত বাড়িতে তল্লাশী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ০১টি বিদেশী পিস্তল (Made in USA), ০১টি ম্যাগাজিন এবং ০৬ রাউন্ড গুলি উদ্ধার করে। যার আনুমানিক সিজার মূল্য-১,১১,২০০/- (এক লক্ষ এগারো হাজার দুইশত) টাকা।
উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগাজিন এবং গোলাবারুদ বিধি মোতাবেক দৌলতপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মোর্শেদুর রহমান পিএসসি আরও উল্লেখ করেন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে। এ সকল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার বিজিবি’র দৃঢ় প্রুতিশ্রুতির একটি সফল দৃষ্টান্ত। ভবিষ্যতেও চোরাকারবারীসহ অবৈধ মালামাল আটকে বিজিবি কার্যকর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
এন এইস সোহান, কুষ্টিয়া 


















