ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

শ্রীমঙ্গলে কোম্পানির বিষাক্ত বর্জ্যে পরিবেশ বিপর্যয়ের অভিযোগ গ্রামবাসীর মানববন্ধন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আর,পি,এফ রশনি পলি ফাইবার কোম্পানী লিমিটেড এর বিষাক্ত বর্জ্য ছড়ায় ফেলায় ও কোম্পানির কারখানা থেকে শব্দ দূষণ রোধে মানববন্ধন করেছেন ভূক্তভোগী গ্রামবাসীরা।

১৯ মে সোমবার দুপুরে উপজেলার ভূনবীর ইউনিয়নের রাজ পাড়া গ্রামের রশনি পলি ফাইবার কোম্পানীর সামনে রাজাপারা ও বাদে-আলিশা এলাকার সর্বস্তরের জনগণ এর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ভূনবীর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য (মেম্বার) আব্দুল আহাদ, গ্রামবাসী মনা মিয়া, রাসেল মিয়া, রহিম মিয়া, সোহেল মিয়া ও আল আমিন প্রমুখ।
মানববন্ধনে বক্তরা বলেন, রশনি পলি ফাইবার কোম্পানীর বিষাক্ত বর্জ্য ও পানি সরাসরি পাহাড়ি ছড়ায় পাইপ দিয়ে ফেলা হয়। তাদের এই অব্যবস্থানার কারণে ফসলি জমি, হাওড়ের মাছ, গবাদিপশুর ব্যাপক ক্ষতি সাধন হচ্ছে। গ্রামের জনবসতি এলাকায় এই ফ্যাক্টরি স্থাপন করার কারনে দিন-রাত প্রচন্ড শব্দে মেশিন চালানো হয়। এর কারনে গ্রামবাসী শব্দ দূষনের শিকার হচ্ছেন। অনেকে অসুস্থ হচ্ছেন। এই বিষয়ে দীর্ঘ বছর হতে বিভিন্ন জায়গায় অভিযোগ দিয়েও প্রতিকার পাচ্ছেন না বলে অভিযোগ করেন বক্তরা। এসময় তারা আগামী ৩০ শে মে এর ভেতর যদি কর্তৃপক্ষ কোন প্রতিকারের ব্যবস্থা না নেন তাহলে তারা বৃহত্তর কর্মসূচি ঘোষনা দেয়া হবে বলে আলটিমেটাম প্রদান করেন।
মানবন্ধন চলাকালে কোম্পানীর মেইন ফটক তালা দিয়ে আটকিয়ে রাখা হয়। কোম্পানির দায়িত্বশীলদের বক্তব্য নিতে কর্তব্যরত সিকিউরিটিকে সাংবাদিক পরিচয় দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করা হলে,ভেতর থেকে জানানো হয় পরবর্তী সময়ে তারা কথা বলবেন,এখন দায়িত্বশীল কেউ নেই বলে জানানো হয়। মোবাইল নাম্বার চাওয়া হলেও তাও দেয়া হয় নাই।
এ ব্যাপারে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ইসলাম উদ্দিন জানান,এই উপজেলায় নতুন যোগদানের পর অভিযোগের বিষয়টি যেহেতু জেনেছি দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে যথাযত ব্যবস্থা নেয়া হবে বলে জানান।
এ ব্যাপারে মৌলভীবাজার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহিদুল ইসলাম জানান,এই কোম্পানির বিষয়ে আমাদের নিকট ভাল রিপোর্ট রয়েছে। তারা পুরাতন প্লাষ্টিক বোতল পানি দিয়ে পরিষ্কার করে মেশিনের সাহায্যে তুলা তৈরি করে,কোন ক্যামিকেল ব্যবহার করা হয় না। যদি অন্য কোন ময়লা ফেলা হয় তাহলে তদন্ত করে দেখা হবে বলে তিনি জানান।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

শ্রীমঙ্গলে কোম্পানির বিষাক্ত বর্জ্যে পরিবেশ বিপর্যয়ের অভিযোগ গ্রামবাসীর মানববন্ধন

আপডেট সময় : ০৯:৫৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫