দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন বলেছেন, আমাদের দুদকের আওতাধীন যেসব অভিযোগ তদন্তাধীন এবং যে গুলিতে আমরা সত্যি সত্যি কিছু পেয়েছি সেগুলোর ক্ষেত্রে শুধু প্রধানমন্ত্রী তার পরিবারের ক্ষেত্রে নয়। অন্য দের ক্ষেত্রে আমরা সম্পদের অনুসন্ধান শুরু করেছি। এবং কারো কারো ক্ষেত্রে সেগুলো প্রমাণিত হয়েছে। সে ক্ষেত্রে আমরা মামলার দিকে যাচ্ছি। সাবেক প্রধানমন্ত্রী নির্বাচনের সময় যে সম্পদ বিবরণী দিয়েছে,তাতে সম্পদের পরিমান অনেক অংশে গোপন করা হয়েছে।
রোববার (১৮ মে) সকালে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুদকের আয়োজনে জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় আয়োজিত দুদকের ১৭৫তম গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন আমাদের সমাজে মিথ্যাচার দিয়ে দুর্নীতির সূচনা হয়, যা ধীরে ধীরে প্রাতিষ্ঠানিক রূপ নেয়। এ অবস্থার পরিবর্তনে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
গণশুনানির উদ্দেশ্য প্রসঙ্গে তিনি বলেন, এটি কাউকে ছোট করার জন্য নয়, বরং সচেতনতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই এর মূল লক্ষ্য। আমরা চাই মৌলভীবাজার জেলা দুর্নীতিমুক্ত হোক। প্রতিটি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে মাসে অন্তত একবার গণশুনানি আয়োজন করলে দুর্নীতি অনেকাংশে কমে যাবে।
গণশুনানিতে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ব্যাংক ও আর্থিক খাতে ঘুষ, দুর্নীতি ও হয়রানির শিকার ভুক্তভোগীরা অভিযোগ তুলে ধরেন। দুদক চেয়ারম্যান এসব অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় তদন্তের নির্দেশ দেন।
গত ৫ আগস্টের পট পরিবর্তনের পর এটিই মৌলভীবাজারে দুদকের প্রথম গণশুনানি। মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদকের কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ, দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হুসাইন, মৌলভীবাজারের পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেন, সিলেট বিভাগীয় কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক রাফি মো. নাজমুস সা’দাৎ এবং হবিগঞ্জ সমন্বিত কার্যালয়ের উপপরিচালক মো. এরশাদ মিয়া।
গণশুনানিতে মৌলভীবাজার বিভিন্ন সরকারি অফিসে সেবা গ্রহণে হয়রানি বা দুর্নীতির অভিযোগকারী নাগরিকরা সরাসরি অংশ নেন। এসময় সেবা বঞ্চিত সংক্ষুব্ধ জনগণ তাদের অভিযোগ প্রমাণসহ কমিশনের সামনে তুলে ধরেন। এসব অভিযোগ শুনার পর দুদক চেয়ারম্যান প্রয়োজনীয় তদন্তের নির্দেশ দেন।
অভিযোগ গ্রহণের লক্ষ্যে গত ১৫ দিন ধরে মৌলভীবাজার কোর্ট এলাকা ও চৌমুহনীতে দুটি বুথ স্থাপন করা হয়।
সেখানে দুদকের কর্মকর্তারা অভিযোগ সংগ্রহে নিয়োজিত ছিলেন। পাশাপাশি সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে মাইকিং, লিফলেট বিতরণ ও পোস্টারিংয়ের মাধ্যমে গণশুনানি সম্পর্কে জনসচেতনতা তৈরি করা হয়।
সংবাদ শিরোনাম ::
সাবেক প্রধানমন্ত্রী সম্পদের পরিমাণ গোপন করেছেন- দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন
-
মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার - আপডেট সময় : ০৭:০৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
- ৭৪ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















