ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

সদরপুরে যৌথ বাহিনীর অভিযানে থানা ভাঙচুর ও লুটের মামলায় ১১ জন গ্রেফতার

ফরিদপুরের সদরপুরে যৌথবাহিনীর অভিযানে গত ৫ আগস্ট থানা ভাংচুর ও লুটের মামলায় ১১ জনকে গ্রেফতার করেছে সদরপুর থানা পুলিশ।

এছাড়া ইজিবাইক বাইক চুরির মামলায় ২ জন ও ওয়ারেন্ট ভুক্ত আসামি ২ জন সহ মোট ১৫ জনকে গ্রেফতার করা হয়।

গতকাল শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে এদের গ্রেফতার করে।

থানা লুট ও ভাংচুর মামলায় গ্রেফতারকৃত আসামিরা হলেন শাহজাহান শেখ (৫৭) মো: সায়েম শেখ (৪৫), রনি শেখ (২০), শামীম শেখ (২১) আয়ুব ফকির (৫৩) বছর কামাল বেপারী (২৪) মুন্না ফকির (২০) বায়েজিদ ফকির (২৫) হাফিজুল শেখ (২২) বাবলু ফকির (৫৫) শুকুর বেপারী (৭০) তারা সকলে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বাসিন্দা।

এছাড়া অন্য মামলায় আরও ৪ জনকে গ্রেফতার করা হয়।

পুলিশ সুত্রে জানা যায়, গত ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করলে বিক্ষুদ্ধ জনতা সদরপুর থানায় হামলা ভাংচুর লুটপাট ও অগ্নিসংযোগ করে। এঘটনায় সদরপুর থানার তৎকালীন দায়িত্বপ্রাপ্ত এস আই কাজী রিপন হোসেন বাদী হয়ে গত ৫/০৮/২৪ ইং তারিখে একটি সাধারণ ডায়েরি করেন। জিডি নং-১৬৮

সদরপুর থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান জানান, গত ৫ আগস্ট কিছু দুষ্কৃতিকারীরা থানায় হামলা ভাংচুর ও বেশ কিছু অস্ত্র লুট করে নিয়ে যায়। এ ঘটনায় একটি মামলা হয়। তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে যারা জড়িত ছিল তাদেরকে গতকাল রাতে কৃষ্ণপুর ইউনিয়নে থেকে যৌথ বাহিনীর অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সকল আসামিকে আইনি প্রক্রিয়া শেষে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন থানা ভাংচুর ও পুলিশের অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে৷

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

সদরপুরে যৌথ বাহিনীর অভিযানে থানা ভাঙচুর ও লুটের মামলায় ১১ জন গ্রেফতার

আপডেট সময় : ০৭:০৫:৪১ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫