ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

রূপগঞ্জ সংস্কারের প্রত্যয়ে ইমাম সম্মেলন

নারায়ণগঞ্জের রূপগঞ্জকে সংস্কার করতে এক ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ মে) দুপুরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আমলাবো হাসাননগর এলাকায় এ সম্মেলনের আয়োজন করা হয়। এশিয়ান ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত ইমাম সম্মেলনের আয়োজক ও অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী আব্দুল মতিন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গাউছিয়া গ্রুপের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির ১ম যুগ্ন আহ্বায়ক মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু। সভায় বক্তব্য রাখেন ভুলতা স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ, গাউছিয়া মার্কেট জামে মসজিদের ইমাম মুফতি মাওলানা আব্দুল্লাহ আল মামুম, মাওলানা সাইফুল ইসলামসহ আরো অনেকে।
এ সময় প্রধান অতিথি দিপু ভুঁইয়া বলেন, বিগত ১৭ বছর রূপগঞ্জের ন্যায় সারা বাংলাদেশের কোথাও ইসলামী জলসায় মাওলানা, মুফতিরা ইসলামের কথা বলতে পারেনি। তাদের কণ্ঠ রোধ করে রেখেছিল ফ্যাসিস্ট সরকারের নেতারা। কোরআন, হাদিস সাথে পেলেই তাদেরকে জঙ্গি বলে অত্যাচার, নির্যাতন করে মামলা দিয়ে জেলহাজতে প্রেরণ করতো। বাংলার মাটিতে এমন ন্যাক্কারজনক ঘটনা যেনো আর না ঘটে সেই আশা ব্যক্ত করে আরো বলেন, বাংলাদেশে ইসলাম ধর্মের মানুষের সংখ্যা ৯০ ভাগ। এদেশের মানুষ সকল ধর্মের মানুষের সাথে মিলেমিশে চললেও ইসলামকে অপমান করা হলে সহ্য করা হবে না। অন্যায়ভাবে কোনো মসজিদ থেকে কোরআনের পাখি ইমামদের জোরপূর্বক বের করা দেয়াও চলবে না। প্রয়োজনে বিএনপির লোকজন ওইসব নির্যাতিত ইমাম-মুয়াজ্জিনদের পাশে দাঁড়াবে। পরে গোলাকান্দাইল ইউনিয়নবাসীর পক্ষ থেকে ইমামদের মধ্যাহ্নভোজ শেষে হাদিয়া প্রদান করা হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

রূপগঞ্জ সংস্কারের প্রত্যয়ে ইমাম সম্মেলন

আপডেট সময় : ০৯:৪৪:৩০ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫