ঢাকা ০৮:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

কুষ্টিয়ায় ভারত বাংলাদেশ সীমান্তে বিজিবির অভিযান

কুষ্টিয়ায় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২ কেজি ৫০ গ্রাম হেরোইন, ৫০ বোতল ফেন্সিডিল, ১১ কেজি ২ শত গ্রাম গাঁজা, ১টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলিসহ প্রায় বিয়াল্লিশ লক্ষ আশি হাজার টাকা মূল্যের মালামাল আটক করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।

কুষ্টিয়া ব্যাটালিয়ান (৪৭ বিজিবি)অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুর মোর্শেদ রহমান পিএসসি একটি লিখিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন।তিনি প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গত ১৬ মে আনুমানিক বিকাল ৫ টার সময় নায়েব সুবেদার মোঃ গোলাম ফারুক এর নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল পোড়াদহ রেলওয়ে ষ্টেশনে চিলাহাটি হতে খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১.৮৫০ কেজি হেরোইন উদ্ধার করে, যার আনুমানিক সিজার মূল্য ৩৭,০০,০০০ /- (সাইত্রিশ লক্ষ) টাকা।

১৬ মে ২০২৫ তারিখ চরচিলমারী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৭/৩-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণখারিজাথাক নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন এবং ৪ রাউন্ড গুলি আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক সিজার মুল্য ১,২০,৮০০/- টাকা।

এছাড়াও গত ১৫ মে ২০২৫ তারিখ জামালপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৮ কেজি গাঁজা, কাজীপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় ভারতীয় ৫০ বোতল ফেন্সিডিল, আশ্রায়ন বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় ভারতীয় ২০০ গ্রাম হেরোইন এবং ৩.২০০ কেজি গাঁজা আটক করা হয়েছে, যার সিজার মূল্য-৪,৫৯,২০০/- টাকা।

আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের সর্বমোট সিজার মূল্য=৪২,৮০,০০০/- (বিয়াল্লিশ লক্ষ আশি হাজার) টাকা।

আটককৃত অস্ত্র, ম্যাগাজিন ও গোলাবারুদ বিধি মোতাবেক দৌলতপুর থানায় সাধারণ ডায়েরী হস্তান্তর করা হয়েছে এবং মালিকবিহীন অবস্থায় আটককৃত ভারতীয় হেরোইন, ফেন্সিডিল ও গাঁজা ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন মাদক স্টোরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করেন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে। এসকল মাদকদব্য এবং বিদেশী পিস্তল আটক বিজিবি’র দৃঢ় প্রতিশ্রুতির একটি সফল দৃষ্টান্ত। ভবিষ্যতেও চোরাকারবারীসহ মাদক আটকে বিজিবি কার্যকর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

কুষ্টিয়ায় ভারত বাংলাদেশ সীমান্তে বিজিবির অভিযান

আপডেট সময় : ০৮:৪৬:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫