আজ ১৪ মে সকাল ১০ টা হতে ১২ টা ৫৪ মিনিট পর্যন্ত কুষ্টিয়া সেক্টরের অধীনস্থ কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর বিলগাথুয়া বিওপির সংলগ্ন সীমান্ত পিলার ১৫০/৩-এস এর নিকট বাংলাদেশ অংশে সীমান্তের শূন্য লাইনে এর পাশে বিজিবি কুষ্টিয়া সেক্টর এবং বিএসএফ বহরমপুর সেক্টর এর মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
বিএসএফ বহরমপুর সেক্টরের সেক্টর কমান্ডার শ্রী অনিল কুমার সিনহা বিজিবি বিলগাথুয়া বিওপির সীমান্ত পিলার ১৫০/৩-এস এর শূন্য লাইনে পৌঁছালে বিজিবি কুষ্টিয়া সেক্টর এর সেক্টর কমান্ডার কর্নেল আহসান হাবিব, পিএসসি, জি+ বিজিবি বহরমপুর সেক্টরের সেক্টর কমান্ডারকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর একটি চৌকস দল কর্তৃক বিএসএফ সেক্টর কমান্ডারকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরবর্তীতে উভয় দেশের সীমান্তের শূন্য লাইনে মনোনীত বিজিবি কর্তৃক নির্ধারিত স্থানে সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা অনুষ্ঠিত হয়। সৌজন্য সাক্ষাতে বিজিবি সেক্টর কমান্ডার বলেন, সীমান্তের ১৫০ গজের মধ্যে যে কোনো কাঠামো বা স্থাপনা নির্মাণে ভারত – বাংলাদেশ যৌথ সীমান্ত নির্দেশিকা ১৯৭৫ অনুসারে এটি সীমান্ত হত্যাকাণ্ড রোধে প্রতিরোধমূলক কার্যক্রম হিসেবে গ্রহণযোগ্য এবং ভবিষ্যতে সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর আন্তরিক প্রচেষ্টা থাকতে হবে। এজন্য যে কোন সমস্যা সমাধানে নিয়মিত এবং ক্ষেত্রবিশেষে প্রয়োজন হলে দ্রুত উদ্যোগ গ্রহণের আলোচনার এবং সৌজন্য সাক্ষাতের মাধ্যমে উক্ত সমস্যাগুলোর সমাধান করতে হবে যাতে কোন রকম তথ্য আদান প্রদানে ব্যাঘাত সৃষ্টি না হয় মর্মে ব্যাটালিয়ন বিএসএফ সেক্টর কমান্ডার বিজিবি সেক্টর কমান্ডার এর সাথে একমত পোষণ করেন।
উক্ত সৌজন্য সাক্ষাতে বিজিবির পক্ষে অংশগ্রহণ করেন বিজিবি কুষ্টিয়া সেক্টর এর সেক্টর কমান্ডার কর্নেল আহসান হাবিব, পিএসসি, জি+, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান, পিএসসি, আর্টিলারি, কুষ্টিয়া সেক্টর এর স্টাফ অফিসার মেজর মুহাম্মদ শফিকুল ইসলাম ও মেজর মোঃ আমিনুল রহমান, ১ জন কোম্পানি কমান্ডার এবং ১ জন বিজিবি কমান্ডার। অপরদিকে বিএসএফ এর পক্ষে বহরমপুর সেক্টর এর সেক্টর কমান্ডার শ্রী অনিল কুমার সিনহা, ১১ বিজনপুর ব্যাটালিয়নের কমান্ডার শ্রী শংকর প্রসাদ সাহা, বহরমপুর সেক্টর এর ১ জন স্টাফ অফিসার, ১ জন কোম্পানি কমান্ডার এবং ১ জন বিএসএফ কমান্ডার অংশগ্রহণ করেন। পরিশেষে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় রাখার আহবান জানিয়ে করে সৌজন্য সাক্ষাতটি শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।
এন এইস সোহান, কুষ্টিয়া 


















