ঢাকা ০৭:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

মৌলভীবাজার জেলা কারাগারের জেল সুপার বদলি

মৌলভীবাজার জেলা কারাগারের জেল সুপার মো. মজিবুর রহমান মজুমদারকে রাঙামাটি জেলা কারাগারে বদলি করা হয়েছে। বুধবার (১৪ মে) বিকেলে বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন সিলেট বিভাগের ডিআইজি প্রিজন মো. ছগির আহমেদ।
তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের কারা-১ শাখার উপসচিব মো. হাফিজ-আল-আসাদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ১৩ মে তার বদলির আদেশ জারি করা হয়। মজিবুর রহমানের বিরুদ্ধে দপ্তরে একাধিক অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র।
এর আগে ১৬ এপ্রিল ‘দুদকের জালে জেল সুপার’ শিরোনামে দেশ রূপান্তরের প্রথম পাতায় প্রকাশিত এক প্রতিবেদনে তার বিরুদ্ধে বন্দিদের উপর নির্যাতন, কারাগারে অনিয়ম-দুর্নীতি, ঘুষ বাণিজ্য এবং অবৈধ সম্পদ অর্জনের সংবাদ প্রকাশ হয়। সংবাদটি প্রকাশের পর বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং বিষয়টি কারা অধিদপ্তর পর্যন্ত গড়ায়। পরে তদন্ত ও অভিযোগের প্রেক্ষিতে তাকে মৌলভীবাজার থেকে রাঙামাটিতে বদলি করা হয় বলে সূত্র জানিয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

মৌলভীবাজার জেলা কারাগারের জেল সুপার বদলি

আপডেট সময় : ০৭:১৮:৫২ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫