গাজীপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভাওয়ালগড় ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বার শাহীদা আক্তার জসুদা কে আটক করেছে জয়দেবপুর থানা পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাত দুইটায় গাজীপুর উত্তর ছায়া বিথী এলাকায় তাহার ভাড়া করা একটি বাড়িতে অভিযান চালিয়ে আটক করা হয়েছে।
আটক কৃত জসুদা আক্তার গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকার শান্তি চরণ এর কন্যা।তিনি দীর্ঘদিন অত্র এলাকায় আওয়ামীলীগের রাজনীতি করেছেন।স্থানীয় বিভিন্ন গার্মেন্টস কারখানা থেকে জুট ব্যবসা করতেন।এছাড়াও তিনি ভাওয়ালগড় ইউপি নির্বাচনে তিনবার এবং উপজেলা নির্বাচনে একবার অংশগ্রহণ করেছিলেন।বর্তমানে তিনি ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের চার,পাচঁ ও ছয় নং ওয়ার্ডের মহিলা মেম্বার হিসেবে দায়িত্বে ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একটি শিশু আহত হওয়ার মামলার এজহার ভুক্ত আসামী ছিলেন তিনি।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালীম জানান,আটককৃত শাহীদা আক্তার জসুদা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় এই থানা এলাকায় একটি শিশু পঙ্গুত্ব হওয়ার মামলার এজহার ভুক্ত আসামী।এছাড়াও গোপন সংবাদের ভিত্তিতে জানা গিয়েছে গার্মেন্টসে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার লক্ষ্যে তিনি অর্থায়ন করছেন।এবং ৫ ই আগস্ট এর পরবর্তী সময়ে কয়েকটি গার্মেন্টস ফ্যাক্টরি ভাঙচুর এবং শ্রমিকদেরকে উস্কানি দেয়ার সাথে তার সম্পৃক্ততা থাকার তথ্য আমাদের কাছে আছে। তাই এই বিষয়ে যাচাইবাছাই করার জন্য বিজ্ঞ আদালতের মধ্যে তার রিমান্ড চাওয়া হবে।এবং পরবর্তী আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে।
নজরুল ইসলাম, (জয়দেবপুর) গাজীপুর 


















