ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

শ্রীমঙ্গলে বজ্রপাতের চা শ্রমিকের মৃত্যু

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বজ্রপাতের বিকট শব্দে হার্ট দঅ্যাটাকে চিনু তাঁতী (৩৫) নামে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ মে) বিকেলে উপজেলার ৯ নং সাতগাঁও ইউনিয়নের আমরাইল ছড়া চা বাগানের বয়েলটিলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত চিনু তাঁতি আমরাইল ছড়া চা বাগানের ১১ নং সেকশন এলাকার যজো তাঁতীর ছেলে।
শ্রীমঙ্গল উপজেলার ৯ নং সাতগাঁও ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সদস্য বিকাশ দত্ত দৈনিক খোলা কাগজকে বলেন, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে আমরাইল ছড়া চা বাগানের বয়েলটিলা এলাকায় চিনু তাঁতী নামে এক চা শ্রমিক বজ্রপাতের আওয়াজে হার্ট অ্যাটাক করে মারা গেছেন বলে শুনেছি। তবে তার শরীরের বজ্রপাতের কোনো চিহ্ন নেই।
স্থানীয়রা জানান, মঙ্গলবার বেলা ৩টার দিকে চিনু তাঁতী ও তার স্ত্রী বাগান থেকে লাকড়ি সংগ্রহ করে বাড়িতে ফেরার পথে আকস্মিক ঝড়ের শিকার হন। ওই সময় আকাশে মেঘ করে ভয়ঙ্কর বজ্রপাত হয়। বজ্রপাতের বিকট শব্দে মাটিতে পড়ে যান চা শ্রমিক চিনু তাঁতী। স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার আমরাইল চা বাগানের স্বাস্থ্য সেবা কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক তাকে কালিঘাট চা বাগান হাসপাতালে রেফার্ড করেন। এখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক চিনু তাঁতীকে মৃত ঘোষণা করেন।
কালিঘাট চা বাগান হাসপাতাল সূত্র জানায়, চিনু তাঁতীর শরীরে বজ্রপাতের কোনো চিহ্ন নেই। হয়তো বজ্রপাতের বিকট শব্দে আতঙ্কিত হয়ে মারা যেতে পারেন। তবে আমাদের হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

শ্রীমঙ্গলে বজ্রপাতের চা শ্রমিকের মৃত্যু

আপডেট সময় : ০৭:২০:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫