ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

গাইবান্ধায় পুকুরের পানিতে ডুবে প্রতিবন্ধী শিশুর মৃত্যু

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাজরা আক্তার (৪) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের তালুক বেলকা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাজরা আক্তার ওই গ্রামের মো. হাজর উদ্দিনের মেয়ে।

স্বজনরা জানান, নিহত হাজরা আক্তার জন্ম থেকেই বাকপ্রতিবন্ধী ছিল। দুপুরের পর কখন সে বাড়ি থেকে বের হয়ে যায়, তা কেউ বুঝতে পারেনি। অনেকক্ষণ তাকে দেখতে না পেয়ে তার মা খোঁজাখুঁজি শুরু করেন। পরে এক প্রতিবেশী খন্দকার আশরাফুল ইসলাম লিটন মাস্টারের পুকুরে শিশুটিকে পানিতে ভাসতে দেখেন। এরপর স্বজনরা গিয়ে মরদেহ উদ্ধার করেন।

বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিলুল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। সবাই সচেতন হলেই এমন দুর্ঘটনা এড়ানো সম্ভব।’

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

গাইবান্ধায় পুকুরের পানিতে ডুবে প্রতিবন্ধী শিশুর মৃত্যু

আপডেট সময় : ১০:০৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫