ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

গাজীপুরে জাহাঙ্গীরের ক্যাশিয়ার আজিম সিকদার গ্রেফতার

গাজীপুরে সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলমের ঘনিষ্ঠ সহযোগী ও ক্যাশিয়ার আজিম সরকার ওরফে আজিম সিকদারকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার ভোরে গাজীপুর সদর উপজেলার মির্জাপুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আজিম সিকদার মির্জাপুর ইউনিয়নের মৃত আব্দুল মজিদের ছেলে। তিনি স্থানীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির সদস্য এবং গাজীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোশারফ হোসেনের ছোট ভাই।বিগত সময়ে এলাকায় তিনি সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের হয়ে বিভিন্ন আর্থিক লেনদেনের কাজ করতেন।

পুলিশ জানায়, আজিম সিকদারের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দুটি মামলা রয়েছে। উভয় মামলাতেই তিনি এজাহারভুক্ত আসামি। এছাড়া, স্থানীয় একটি গার্মেন্টসে শ্রমিক আন্দোলনে উসকানি ও অর্থ সহায়তা দেওয়ার অভিযোগে জয়দেবপুর থানায় আরও একটি মামলা দায়ের করা হয়েছে।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, “দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আজিম সিকদারকে গ্রেফতার করা হয়। গার্মেন্টস শ্রমিক আন্দোলনে উসকানি ও অর্থ দেওয়ার মামলায় তাকে মঙ্গলবার ভোরে গ্রেফতার দেখানো হয়েছে এবং দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

গাজীপুরে জাহাঙ্গীরের ক্যাশিয়ার আজিম সিকদার গ্রেফতার

আপডেট সময় : ১০:০০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫