ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

কোটালীপাড়ায় জেলেদের মাঝে বকনা বছুর বিতরণ

দেশীয় মাছের প্রজনন রক্ষার্থে ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৮ মে) দুপুরে উপজেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে ৫৫ জন মৎস্যজীবীর হাতে বকনা বাছুর তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈনুল হক।
এ সময় সিনিয়র উপজেলা
মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান, উপজেলা প্রকৌশলী শফিউল আজম, সমাজসেবা অফিসার রাকিবুল হাসান শুভ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনসার আলীসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান বলেন, মৎস্য দপ্তরের বাস্তবায়নে দেশীয় প্রজাতির মাছ, শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার ১২০ জন জেলেদের জন্য ১২০ টি বকনা বাছুর আনা হয়েছিল। প্রতিটি বাছুরের ওজন ৮০ কেজি থাকার কথা থাকলেও ওজন কম থাকায় সরবরাহকারী প্রতিষ্ঠানকে ৬৫ টি বাছুর ফেরত দিয়ে ৫৫ টি বাছুর আমরা বিতরণ করেছি। পরবর্তীতে সঠিক ওজনওয়ালা ৬৫ টি বাছুর সরবরাহের জন্য সরবরাহকারী প্রতিষ্ঠান স্মার্ট ডিজিটাল টেকনোলজিকে বলা হয়েছে। এই বকনা বাছুর আসার পরে বাকি জেলেদের মাঝে বিতরণ করা হবে।
তারাশী গ্রামের মৎস্যজীবি সাইফুল শেখ বলেন, ওজন কম থাকায় ৬৫ টি বাছুর ফেরত দিয়েছে মৎস্য অফিস। যে কারনে আমি বাছুর পাইনি। তাতে আমি মোটেও কষ্ট পাইনি। কেননা যেখানে সকল কাজে দুর্নীতির ছায়া দেখা যায় সেখানে মৎস্য বিভাগ যেভাবে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে বাছুরগুলো বুঝে নিয়েছেন তাতে আমরা তাদের ধন্যবাদ জানাই। সরকারি সকল দপ্তরের কর্মকর্তারা যদি এভাবেই সকল অনিয়মের প্রতিবাদ করে তাহলে সাধারণ মানুষ উপকৃত হবে ও দুর্নীতি কমে যাবে।
কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈনুল হক বলেন, দেশীয় মাছ সংরক্ষণ ও বিকল্প কর্মসংস্থানের জন্য জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। জেলেরা এই বাছুরগুলো সঠিকভাবে লালনপালন করলে স্বাবলম্বী হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

কোটালীপাড়ায় জেলেদের মাঝে বকনা বছুর বিতরণ

আপডেট সময় : ০৬:৫১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫