ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

সদরপুরে ছাত্রীকে কু-প্রস্তাব দেওয়ার অভিযোগে শিক্ষককে অব্যাহতি

ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে শ্লীলতাহানি ও কু-প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৮ মার্চ) দুপুরে ভুক্তভোগী শিক্ষার্থী বাদী হয়ে সদরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ওই বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক রুহিত শিকদার অষ্টম শ্রেণির ছাত্রীদের বিদ্যালয়ে প্রাইভেট পড়াতেন। প্রাইভেট পড়ানোর সময় ওই ছাত্রীকে দীর্ঘদিন থেকে বিভিন্ন কুরুচিপূর্ণ আকার-ইঙ্গিত করে আসছেন তিনি। গত কয়েক দিন আগে তাকে সরাসরি কু-প্রস্তাব দেন সেই শিক্ষক। পরবর্তীতে ওই ছাত্রী বিষয়টি তার পরিবারের কাছে বললে তা ক্ষোভে পরিণত হয়। এরই পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার দুপুরে সদরপুর থানা অফিসার ইন-চার্জের কাছে একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ছাত্রী।

অভিযুক্ত সহকারী শিক্ষক রুহিত শিকদারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।

চরবিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বিল্লাল হোসেন জানান, শিক্ষক রুহিত শিকদারের বিষয়টি নিয়ে বিদ্যালয়ের সভাপতি ইউএনও স্যার ও মাধ্যমিক শিক্ষা অফিসারের সঙ্গে কথা বলেছি, তারা যে সিদ্ধান্ত নেবেন, সেভাবেই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোফাজ্জেল হোসেন বলেন, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী বাদী হয়ে সদরপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। স্কুলের সভাপতি উপজেলা নির্বাহী অফিসারের সিদ্ধান্ত মোতাবেক ইতিমধ্যে শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।

এ বিষয়ে সদরপুর থানা অফিসার ইন-চার্জ (ওসি) নাজমুল হাসান জানান, শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর কাছ থেকে দুপুরে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

সদরপুরে ছাত্রীকে কু-প্রস্তাব দেওয়ার অভিযোগে শিক্ষককে অব্যাহতি

আপডেট সময় : ১০:২৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫