ফরিদপুরের সদরপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে প্রোগ্রাম অন এগ্রিকালচার এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা (কৃষিবিদ) নিটুল রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ির উপ-পরিচালক মো: শাহাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (উদ্যাণ) কৃষিবিদ মো: রাকিবুল ইসলাম। পার্টনার প্রকল্প ফরিদপুরের সিনিয়র মনিটরিং অফিসার হাফিজ হাসান।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সব্যসাচী মজুমদার, মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান, মাধ্যমিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মোফাজ্জল হোসেন কৃষি অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, অনুষ্ঠানে অংশগ্রহণকারী কৃষক, ইউপি চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সাংবাদিকবৃন্দ।
রানা অর্ণব, ফরিদপুর 


















