ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

কোটালীপাড়ায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের জায়গা থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন।

আজ বৃহস্পতিবার উপজেলার আমতলী ইউনিয়নের ওয়াবদারহাট বাজারে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের যৌথ উদ্যোগে এ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রন্টি পোদ্দার এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম আমিরুল মোস্তফা এ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

এ সময় টুঙ্গিপাড়া পানি উন্নয়ন উপ-বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ জাকারিয়া ফেরদৌস, কোটালীপাড়া পানি উন্নয়ন শাখার উপ-সহকারী প্রকৌশলী উৎপল রায়, রাজস্ব কর্মকর্তা শরীফ মাহমুদসহ প্রশাসনের বিভিন্ন স্থরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

টুঙ্গিপাড়া পানি উন্নয়ন উপ-বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ জাকারিয়া ফেরদৌস বলেন, দীর্ঘদিন ধরে কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের ওয়াবদারহাট বাজারে কিছু ব্যক্তি পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করেছিল। আমরা বার বার এই পানি উন্নয়ন বোর্ডের জায়গা থেকে তাদের স্থাপনা সড়িয়ে নিতে বলেছিলাম। তারা এই জায়গা থেকে অবৈধ স্থাপনা সড়িয়ে না নেওয়ায় আমরা জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের যৌথ উদ্যোগে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি। আমাদের এই অবৈধ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

তবে কোন প্রকার নোটিশ না দিয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে বলে ওয়াবদার হাটের ব্যবসায়ীরা জানিয়েছেন। তারা বলেন, শুধু পানি উন্নয়ন বোর্ডের জায়গাই নয় ব্যক্তি মালিকানা জায়গার দোকান ঘরও ভাঙ্গা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

কোটালীপাড়ায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট সময় : ০৭:২৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫