অভিনব কায়দায় কাঁচা মরিচের পোটলার ভেতরে করে ইয়াবা পাচারকালে বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৩০২৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।
কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মোর্শেদ রহমান পিএসসি এক লিখিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন।লিখত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন
সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আজ ৬ মে আনুমানিক সন্ধ্যা ৬ টা ২০ মিনিটের সময় জেসিও-৮৮০০ নায়েব সুবেদার ফারুক হোসেন এর নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল জেলার মিরপুর উপজেলার গোবিন্দপুর মোড়ে মহিষকুন্ডি হতে কুষ্টিয়াগামী ‘‘সোহান পরিবহন’’ (গাড়ি নম্বর-ময়মনসিংহ-ব-১১০০৯৮) বাসে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৩০২৯ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। যার আনুমানিক সিজার মূল্য ৯,০৮,৭০০/- (নয় লক্ষ আট হাজার সাতশত) টাকা।
উদ্ধারকৃত ইয়াবা ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়নের মাদক ষ্টোরে জমা রাখা হয়েছে এবং এ বিষয়ে বিধি মোতাবেক মিরপুর থানায় সাধারণ ডায়েরি করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করেন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে। এ সকল উল্লেখযোগ্য মাদকদ্রব্য আটক বিজিবি’র দৃঢ় প্রতিশ্রুতির একটি সফল দৃষ্টান্ত। ভবিষ্যতেও মাদক আটকে বিজিবি কার্যকর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
এন এইস সোহান, কুষ্টিয়া 


















