নওগাঁয় মলম পার্টির খপ্পরে পড়ে এক ছাগল ব্যবসায়ী অচেতন হয়ে পড়েছেন। মঙ্গলবার বেলা ৩টার দিকে জেলার সদর উপজেলার কৃত্তিপুর হাট এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যবসায়ী খোরশেদ হোসেন, জেলার আবাদপুর গ্রামের বাসিন্দা। তিনি ছাগল কেনার উদ্দেশ্যে কৃত্তিপুর হাটে যান। নামাজ আদায়ের জন্য হাটের মসজিদে প্রবেশ করলে সেখানেই তিনি মলম পার্টির খপ্পরে পড়েন বলে ধারণা করা হচ্ছে। কিছু সময় পর তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে তিনি অচেতন অবস্থায় রয়েছেন এবং তাঁর চিকিৎসা চলমান রয়েছে।
অন্তর আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি 


















