ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

রূপগঞ্জে আন্ডারপাস নির্মাণের দাবিতে বিক্ষোভ মানববন্ধন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মহাসড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে সোমবার বেলা সাড়ে ১১টায় কয়েক হাজার শিক্ষার্থী ও এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন। একই দাবিতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে দেবগ্রাম-ভুলতা-মদনপুর সড়ক নির্মাণ প্রকল্পের পরিচালক ও ঢাকাস্থ সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলীর কাছে লিখিত আবেদন করেছেন।

মানববন্ধনে অংশ নেয়া গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির মিয়া বলেন, দেবগ্রাম-ভুলতা-মদনপুর সড়ক নির্মাণ কাজ করা হচ্ছে। সড়কটি দুই লেন থেকে উন্নীত করে ৬ লেন করা হচ্ছে। ব্যস্ততম এ সড়ক নির্মাণ করা হলে গোলাকান্দাইল-বালিয়াপাড়া সড়কটি বন্ধ হয়ে যাবে। তাছাড়া এ সড়ক পথে দৈনিক শত শত ছোট-বড় যানবাহন চলাচল করে থাকে। বাইপাস সড়কের উভয়পাশে বসবাসরত কয়েক হাজার শিক্ষার্থী প্রতিদিন দেবগ্রাম-ভুলতা-মদনপুর সড়ক পারাপার হয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করে। গুরুত্বপূর্ণ এ সড়কে রূপগঞ্জের গোলাকান্দাইল ভুমি অফিস সংলগ্ন স্থানে একটি আন্ডারপাস নির্মাণ খুবই জরুরি। তিনি আরো বলেন, চলতি বছর ২৪ এপ্রিল তেজগাঁও সড়ক ভবনের প্রকল্প পরিচালক এবং ২০২৪ সালে ৬ মার্চ সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলীর কাছে লিখিত আবেদন করা হয়েছে। তারপরও কোনো গুরুত্ব না দেয়ায় সোমবার এলাকার কয়েক হাজার শিক্ষার্থী ও এলাকাবাসী আন্ডারপাস নির্মাণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। ঢাকা বাইপাস সড়কের উভয়পাশে একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, দুটি প্রাথমিক বিদ্যালয়, ৪টি কিন্ডারগার্টেন, ৩টি মাদ্রাসা ও এতিমখানা, হাজার বছরের গোলাকান্দাইল হাট-বাজার, ৬টি মসজিদ রয়েছে। এ সড়ক পারাপার হতে গিয়ে যানবাহনের নিচে চাপা পড়ে গত ৪ বছরে ৩জন নিহত হয়েছেন। এ জনদুর্ভোগ নিরসনে একটি আন্ডারপাস নির্মাণ খুবই জরুরি বলে এলাকাবাসী দাবি করেন।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন- গোলাকান্দাইল মজিবর রহমান ভুঁইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রীনা আক্তার, সাপ্তাহিক আমাদের রূপগঞ্জ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. হানিফ মোল্লা, গোলাকান্দাইল ইউপি সদস্য তপন ঘোষ, জামাল হোসেন, নুরজাহান বেগম, গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সহসভাপতি রজব আলী ফকির, শাহিন মিয়া, রমজান মিয়া, গোলাকান্দাইল উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক মোল্লা, সমাজকর্মী জামান মিয়া সহ আরো অনেকে। পরে বিক্ষোভকারীরা ঢাকা বাইপাস সড়কে বিক্ষোভ মিছিল করে গোলচত্বর গিয়ে শেষ করেন।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, এলাকাবাসীর দাবি যৌত্তিক। ঢাকা বাইপাস সড়কের গোলাকান্দাইল এলাকায় একটি আন্ডারপাস নির্মাণের জন্য সড়ক ও জনপথ বিভাগে লিখিত আকারে দাবি জানানো হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

রূপগঞ্জে আন্ডারপাস নির্মাণের দাবিতে বিক্ষোভ মানববন্ধন

আপডেট সময় : ০৭:৫৯:৫২ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫