ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

কুষ্টিয়ার খোকসায় বিএনপি অফিসে অগ্নিসংযোগ, ভাংচুর, ৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ২

কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর এলাকায় বিএনপির একটি স্থানীয় পার্টি অফিসে হামলা, অগ্নিসংযোগ ও রাজনৈতিক নেতাদের ছবি পোড়ানোর ঘটনায় ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০–১২ জনকে আসামি করে খোকসা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩ মে (শুক্রবার) দিবাগত রাত আনুমানিক ২ টা ২০ মিনিটের সময় অজ্ঞাতপরিচয় একদল ব্যক্তি ওসমানপুরে অবস্থিত বিএনপির স্থানীয় কার্যালয়ে হামলা চালায়। তারা অফিসে প্রবেশ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। একই সঙ্গে অফিসে থাকা আসবাবপত্র ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ঘটনার পরদিন ৪ মে সকালে ওসমানপুর ৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম বাদী হয়ে খোকসা থানায় একটি লিখিত এজাহার দাখিল করেন। এজাহারে নয়জনকে নামীয় আসামি করা হয় এবং অজ্ঞাতনামা আরও ১০–১২ জনকে আসামি করা হয়।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান, মামলা নং-০১, তারিখ- ০৪.০৫.২০২৫ ইং, দণ্ডবিধি ১৪৩/৪৪৮/৪৩৫/৪২৭/৫০০/৫০৬/১১৪ ধারায় মামলা রুজু করা হয়েছে।

গ্রেফতার হওয়া দুই আসামি হলেন
১. মাসুদ শেখ(৪৫) ২. মোঃ রাজু শেখ (৪০),উভয়ই পিতা –মোঃ লিয়াকত শেখ, স্থায়ী ঠিকানা–ওসমানপুর, থানা–খোকসা, জেলা–কুষ্টিয়া

ওসি আরও জানান, “বাকি আসামিদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। আইনশৃঙ্খলা বাহিনী পূর্ণ সতর্ক অবস্থানে রয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ দণ্ডবিধি অনুযায়ী এই মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে আনীত অভিযোগসমূহ গুরুতর অপরাধের আওতাভুক্ত। তদন্ত সাপেক্ষে দোষ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

কুষ্টিয়ার খোকসায় বিএনপি অফিসে অগ্নিসংযোগ, ভাংচুর, ৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ২

আপডেট সময় : ০২:১৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫