গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।
আজ রবিবার উপজেলা পরিষদ চত্বরে বসে বসে এ হুইলচেয়ার বিতরণ করা হয়।
জেলা প্রশাসক মোঃ কামরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩০ জন প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেন।
এ সময় কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মাসুম বিল্লাহ, উপজেলা প্রকৌশলী শফিউল আজম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ, উপজেলা সমাজসেবা অফিসার রাকিবুল শুভ উপস্থিত ছিলেন।
এরপর জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান চাষী ও ব্যবসায়ীদের মাঝে মৎস্য চাষী ও ব্যবসায়ীদের মাঝে ২০ টি এস এস কাভার্ড স্টাইরোফোম বক্স বিতরণ ও উপজেলা পরিষদ চত্বরে সৌন্দর্যবর্ধন এবং বাগান সৃজন কাজের উদ্বোধন করেন।
মনিরুজ্জামান শেখ জুয়েল, গোপালগঞ্জ 


















