ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

সকল প্রাথমিক প্রধান শিক্ষকদের দশম গ্রেডে উন্নীত করা হবে: শামসুজ্জামান

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে একটি যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোঃ শামসুজ্জামান ঘোষণা করেছেন যে, সকল প্রাথমিক প্রধান শিক্ষকদের দশম গ্রেডে উন্নীত করা হবে। এছাড়াও চরাঞ্চলের দুর্গম এলাকার শিক্ষকদের জন্য বিশেষ ভাতা, রাত্রি যাপনের ব্যবস্থা এবং এক বছরের মধ্যে বদলীর ব্যবস্থা করা হবে।

এ ঘোষণা তিনি শনিবার (৩ মে) ফরিদপুর জেলার সদরপুর ও চরভদ্রাসন উপজেলার বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে দেন। সকাল দশটায় সদরপুর উপজেলা পরিষদ হলরুমে ফরিদপুর জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: ফজলুর রহমান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এনডিসি পরিচালক মো: কামরুল হাসান, ঢাকা বিভাগীয় উপপরিচালক মো: আলী রেজা, একীভূত শিক্ষার সহকারী পরিচালক রোকসানা পারভীন, ফরিদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: মহিউদ্দিন, সদরপুর উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা, চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন প্রমুখ।

মহাপরিচালক শামসুজ্জামান বলেন, “প্রাথমিক শিক্ষার উন্নয়নে শিক্ষকদের মর্যাদা ও সুযোগ-সুবিধা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধান শিক্ষকদের দশম গ্রেডে উন্নীত করা হলে তাদের কর্মোদ্দীপনা ও দায়িত্ববোধ আরও বৃদ্ধি পাবে। এছাড়া চরাঞ্চলের দুর্গম এলাকার শিক্ষকদের জন্য বিশেষ ভাতা ও রাত্রি যাপনের ব্যবস্থা করা হবে, যা তাদের পেশাগত জীবনে সহায়ক হবে।

তিনি আরও বলেন, “এক বছরের মধ্যে শিক্ষকদের বদলীর ব্যবস্থা করা হবে, যাতে তারা দীর্ঘদিন একই স্থানে থেকে হতাশাগ্রস্ত না হন। এ সকল পদক্ষেপ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

সভায় উপস্থিত অন্যান্য অতিথিরাও প্রাথমিক শিক্ষার উন্নয়নে নেওয়া এ সকল পদক্ষেপের প্রশংসা করেন এবং এগিয়ে যাওয়ার জন্য সরকারের প্রতি ধন্যবাদ জানান। তারা আশা প্রকাশ করেন যে, এ ধরনের উদ্যোগ প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে নতুন মাত্রা যোগ করবে এবং শিক্ষকদের মর্যাদা ও আর্থিক সুবিধা বৃদ্ধি পাবে।

এ ঘোষণা প্রাথমিক শিক্ষকদের মধ্যে ব্যাপক সারা ফেলেছে এবং তারা এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, এটি শিক্ষকদের পেশাগত জীবনে নতুন গতি সঞ্চার করবে এবং প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

সকল প্রাথমিক প্রধান শিক্ষকদের দশম গ্রেডে উন্নীত করা হবে: শামসুজ্জামান

আপডেট সময় : ০৬:৫৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫