বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় কমিটির সভায় সর্বসম্মতিক্রমে সহ সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন কুষ্টিয়া সদর থানার খাজানগরের মো: মজনুর রহমান। জাতীয়তাবাদী আদর্শের সৈনিক হিসেবে মজনুর রহমান সংগঠনের নিয়মকানুনের প্রতি শ্রদ্ধাশীল থাকবে বলে জানিয়েছেন। বাংলাদেশের সাংস্কৃতিক পরিমন্ডলে সুস্থ ধারা এবং জাতীয়তাবাদী আদর্শের প্রতিফলন ঘটিয়ে নিজের সবটুকু দিয়ে সংগঠনের নেতা-কর্মীকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। গত ৩০ এপ্রিল ২০২৫ তারিখে সভাপতি হুমায়ুন কবির বেপারী ও সাধারণ সম্পাদক এম আহম্মেদ খান মন্টুর স্বাক্ষরিত সংগঠনের প্যাডে সহ সাধারণ সম্পাদক পদে মো: মজনুর রহমান কে মনোনীত করা হয়েছে বলে কেন্দ্রীয় কমিটি থেকে জানানো হয়েছে।
সংবাদ শিরোনাম ::
জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক হলেন মজনুর রহমান
-
এন এইস সোহান, কুষ্টিয়া - আপডেট সময় : ০৬:৩৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
- ৭০ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















