৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক চোরাকারবারী ও ৩ জন মাদক সেবনকারী আটক এবং মালিকবিহীন অস্থায় ভারতীয় ১৫ বোতল মদ, ১৭৮ বোতল ফেন্সিডিল ও ১৮.৫ কেজি গাঁজা আটক করেছে কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়ন বিজিবি।
কুষ্টিয়ার ৪৭ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মোর্শেদ রহমান পিএসসি এক লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।তিনি আরো জানান সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আজ ১ মে আনুমানিক ১১ টা ৩০ মিনিটের সময় কুষ্টিয়ায় ভারত বাংলাদেশের সীমান্তবর্তী প্রাগপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৪৮/২-এস হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রাগপুর বাজার সংলগ্ন মাদক চোরাকারবারী মোঃ সোহেল রানার বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক চোরাকারবারী মোঃ সোহেল রানা (৪০), পিতাঃ মৃত আব্দুল গনি এবং মাদক সেবনকারী (এক) মোঃ রফিকুল ইসলাম (৫০), পিতাঃ মৃত আরমান আলী, (দুই) মোঃ শাহাদাত হোসেন (৪০), পিতাঃ মোঃ রহিম মন্ডল, (তিন) মোঃ মিলন হোসেন (৪২), পিতাঃ ভেগল সকলের গ্রাম-প্রাগপুর, পোষ্ট-প্রাগপুর, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়াদেরকে আটক করতে সক্ষম হয়। আটককৃত ইয়াবা ট্যাবলেট এর আনুমানিক সিজার মূল্য ৯০,০০০/- (নব্বই হাজার) টাকা।
এছাড়াও গত ৩০ এপ্রিল আনুমানিক রাত ৮ টা ১৫মিনিটে মথুরাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৪১/২-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মথুরাপুর মাঠ নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৫ বোতল মদ, ১৭৮ বোতল ফেন্সিডিল এবং ১৮.৫ কেজি গাঁজা আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ১,৫৮,৪৫০/- (এক লক্ষ আটান্ন হাজার চারশত পঞ্চাশ) টাকা।
আটককৃত মাদকদ্রব্যের সর্বমোট সিজার মূল্য- ২,৪৮,৪৫০/- (দুই লক্ষ আটচল্লিশ হাজার চারশত পঞ্চাশ) টাকা।
আটককৃত আসামীদেরকে ইয়াবা ট্যাবলেটসহ দৌলতপুর থানায় মামলা দায়ের করতঃ হস্তান্তর এবং মালিকবিহীন অবস্থায় আটককৃত ভারতীয় মদ, ফেন্সিডিল ও গাঁজা ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন মাদক স্টোরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এন এইস সোহান, কুষ্টিয়া 


















