ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

সদরপুরে সরকারি জায়গা দখলমুক্ত, জনমনে স্বস্তি

ফরিদপুরের সদরপুর উপজেলায় জনজীবনে স্বস্তি ফেরাতে ও চলাচলের দুর্ভোগ কমাতে সরকারি জমিতে অবৈধ স্থাপনা ও ফুটপাতে ভাসমান হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

রবিবার ( ২০ এপ্রিল ) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উচ্ছেদ অভিযানে উপজেলা সদরের বিভিন্ন রাস্তার পাশে ফুটপাত এবং সরকারি জায়গায় অবৈধ দোকান ও অবৈধ পার্কিং উচ্ছেদ করা হয়। এছাড়া রাস্তার পাশের বিভিন্ন দোকানের সামনের বর্ধিত অংশ ভেঙ্গে ফেলার নির্দেশ দেন।

সুজন বেপারী নামের এক পথচারী জানান, এ অভিযান দুর্ভোগ কমে জনসাধারনের মধ্যে স্বস্তি ফিরে আসবে বলে মনে করি। অবৈধ স্থাপনার কারণে চলাচলে অনেক কষ্ট হতো।

আবুল হোসেন নামের জনৈক ব্যক্তি বলেন, এধরণে উচ্ছেদ অভিযানকে স্বাগত জানাই। এখন লোকজন সুন্দর ভাবে চলাচল করতে পারবে।

উচ্ছেদ অভিযানে পরিচালনাকালে উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরে কর্মকর্তা-কর্মচারী, সদরপুর থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার গণমাধ্যমকর্মী এবং স্থানীয় উৎসুক জনতা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা জানান, জনজীবনে স্বস্তি ফেরাতে অবৈধ স্থাপনা ও ফুটপাত দখলমুক্ত করতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি, এ অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

সদরপুরে সরকারি জায়গা দখলমুক্ত, জনমনে স্বস্তি

আপডেট সময় : ১০:০৮:৩০ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫