ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

নওগাঁ ঘোষপাড়া মোড়ে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

নওগাঁ শহরের ঘোষপাড়া মোড়ে শুক্রবার বিকেল সাড়ে চারটায় অনুষ্ঠিত হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “ঐক্যবদ্ধ মানবিক বাংলাদেশ” শীর্ষক এক মতবিনিময় সভা।

সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন নওগাঁ জেলা বিএনপির সদস্য ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ হাসান তুহিন। সভাপতিত্ব করেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (অব.) ব্যবস্থাপক আলহাজ্ব মো. ইসমাইল হোসেন। সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সরদার সাইফুল ইসলাম সাজু।

প্রধান আলোচক মাসুদ হাসান তুহিন বলেন, “৫৪ বছর আগে আমরা পেয়েছিলাম একটি মানচিত্র, একটি স্বাধীন পতাকা, একটি জাতীয় সংগীত। অথচ আজও আমরা সেই স্বাধীনতার পূর্ণ স্বাদ পাইনি। রাজনৈতিক ও সামাজিকভাবে মানুষ আজও বঞ্চিত। আমরা যারা জনগণের প্রতিনিধি হওয়ার কথা, অনেক সময় তারাই পরিণত হই নির্যাতক ও লুটপাটকারীতে। এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ হবে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার জন্য একটি মানবিক রাষ্ট্র। কেউ যেন জনগণকে ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিল করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”

সভায় বক্তারা বলেন, বর্তমানে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে একটি মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং মাসুদ হাসান তুহিনকে নওগাঁ ৫ আসনের সংসদ সদস্য হিসাবে দেখতে চায় বলে জানান।
অনুষ্ঠানটি আয়োজন করেন নওগাঁ দক্ষিণাঞ্চলের এলাকাবাসী।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

নওগাঁ ঘোষপাড়া মোড়ে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:০৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫