ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রানার ঝড়ো গতিতে সাজঘরে ফিরলেন পাকিস্তানের তিন টপ অর্ডার ব্যাটার আলুর বস্তাপ্রতি ২০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতাদের বিরুদ্ধে প্রথমবার বাংলাদেশের চলচ্চিত্রে দেখা যাবে বলিউডের নাতালিয়াকে দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ক্রেতাদের মধ্যে বাড়ছে উদ্বেগ কৃত্রিম ডিজেল সংকটে বিপাকে কৃষক, বাড়ছে উৎপাদন ব্যয় দুদকের মামলায় জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, কারামুক্তির পথে আর বাধা নেই হাদি হত্যা মামলার আসামি ভারতে গ্রেপ্তার, আনা হচ্ছে ঢাকায় মিউজিক ইন্ডাস্ট্রির বৈষম্য নিয়ে স্পষ্ট কথা বললেন শ্রেয়া ঘোষাল ঘুষের অভিযোগ ফাঁস: বিচারপ্রক্রিয়া ‘শতভাগ প্রশ্নবিদ্ধ’ বললেন চিফ প্রসিকিউটর জনগণের শক্তির কাছে হার মানে সব শক্তি: মির্জা ফখরুল

নওগাঁয় সংঘবদ্ধ হামলায় শিক্ষার্থী গুরুতর আহত

নওগাঁ শহরের উকিলপাড়ায় দুর্বৃত্তদের হামলায় এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) দুপুর আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, শহরের উকিলপাড়ায় নিজ বাসায় অবস্থান করছিলেন আতিকুজ্জামানের ছেলে আল আলিউজ্জামান প্রিয়। এ সময় ৩০-৪০ জনের একটি সংঘবদ্ধ যুবক দল হঠাৎ বাসায় প্রবেশ করে এলোপাতাড়ি মারধর শুরু করে। হামলায় প্রিয় গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করেন।

আহতের পরিবার জানিয়েছে, হামলাকারীরা পূর্বপরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। ঘটনার পেছনে কোনো ব্যক্তিগত শত্রুতা কিংবা পূর্ব বিরোধ আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

নওগাঁ সদর থানার ওসি নূর এ আলম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রানার ঝড়ো গতিতে সাজঘরে ফিরলেন পাকিস্তানের তিন টপ অর্ডার ব্যাটার

নওগাঁয় সংঘবদ্ধ হামলায় শিক্ষার্থী গুরুতর আহত

আপডেট সময় : ০৯:৩৭:৩২ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫