মানিকগঞ্জ জেলার ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে ঈদ ফিরতি যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় এবং লঞ্চে অতিরিক্ত যাত্রী পরিবহনের অপরাধে ৩৬ হাজার ৫শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার (৭ এপ্রিল) শিবালয় উপজেলার বরংগাইল এলাকায় মোবাইল কোর্ট পরিচালনাকালে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে সেলফি ও নীলাচল পরিবহনকে ১৩টি মামলায় ২২ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়। এছাড়া পাটুরিয়া ঘাট এলাকায় লঞ্চে অতিরিক্ত যাত্রী পরিবহনের অপরাধে মেসার্স রিয়াদ এন্টারপ্রাইজকে ১৩ হাজার ৫শ জরিমানা করা হয়। এছাড়াও অভিযান পরিচালনাকালীন সময়ে মহাসড়কে অনুমোদনহীন দশ চাকা ড্রাম ট্রাক অবৈধভাবে চালানোর অপরাধে ২০ হাজার টাকা জড়িমানা করা হয়। ঈদ পরবর্তী ফিরতি যাত্রা নির্বিঘ্নে ও জনস্বার্থে উপজেলা প্রশাসনের অভিযান চলমান থাকবে বলে News21Bangla.tv-কে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক শিবালয় উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এম.এম ফয়েজ উদ্দিন।
সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ প্রতিনিধি 


















