ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

দূর্ঘটনা প্রতিরোধে নওগাঁয় বিআরটিএ’র অভিযান

অনিয়ন্ত্রিত ভাবে মোটরসাইকেল চালাতে গিয়ে ঘটছে দূর্ঘটনা। এতে প্রাণহানীর মতো ঘটনা ঘটছে। নেই মোটরসাইকেলের রেজিস্ট্রেশন। এমনকি চালকের ড্রাইভিং লাইসেন্স নেই। নিরাপত্তার জন্য চালকের মাথায়ও নেই হেলমেট। এতে প্রতিনিয়ত দূর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটছে। সড়ক দূর্ঘটনা প্রতিরোধে হেলমেটবিহীন ও ওভারস্প্রিডে মোটরসাইকেল না চালানো এবং জনসাধারণকে সচেতন করতে নওগাঁয় ভ্রাম্যমান আদালতে অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার দুপুরে নওগাঁ শহরের বাইপাস বরুনকান্দী মোড় ও শহরের ঢাকা বাসস্ট্যান্ডে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নওগাঁ সার্কেল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের নেতৃত্ব দেন- জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব বিন জামাল প্রত্যয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব বিন জামাল প্রত্যয় বলেন- মোটরসাইকেলের ড্রাইভিং ও হেলমেট না থাকায় চারটি মোটরসাইকেলে মোট ৮০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। এছাড়া তাদের সর্তক করা হয়েছে। এছাড়া এক বাস যাত্রীর কাছ থেকে ভাড়া বেশি নেয়ার অভিযোগের প্রেক্ষিতে ঢাকা বাসস্ট্যান্ডে শাহ ফতেহ আলী বাস কাউন্টারে অভিযান পরিচালনা করা হয়। তবে ভাড়া বেশি নেয়ার সত্যতা পাওয়া যায়নি। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে বাস কাউন্টারে অভিযান পরিচালনা করা হয়।

নওগাঁ বিআরটিএ মোটরযান পরিদর্শক আফতাবুল ইসলাম বলেন- সড়ক দুর্ঘটনা কমাতে এবং মানুষকে সচেতন করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অতিরিক্ত ওভারস্প্রিডের কারণে দূর্ঘটনা ঘটছে। মোটরসাইকেলের কোন কাগজপত্র নেই এবং হেলমেটবিহীন হওয়ায় দূর্ঘটনার পরিমাণ বাড়ছে। দূর্ঘটনা প্রতিরোধে মানুষকে সচেতন করা হচ্ছে।

এসময় নওগাঁ বিআরটিএ মোটরযান পরিদর্শক আফতাবুল ইসলাম ও সহকারী মোটরযান পরিদর্শক নুর ইসলাম সহ পুলিশ প্রশাসন উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

দূর্ঘটনা প্রতিরোধে নওগাঁয় বিআরটিএ’র অভিযান

আপডেট সময় : ০৬:০৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫