ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৭তম আবির্ভাব উপলক্ষে স্মরণিকা উৎসব অনুষ্ঠিত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৪:১০ পূর্বাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে

নওগাঁর নিয়ামতপুর উপজেলার ৭ নং শ্রীমন্তপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের গৌল নতুন পারায় শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৭তম আবির্ভাব উপলক্ষে স্মরণিকা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

গতকাল  আয়োজিত এই ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ ৪৬-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ডা. মোঃ ছালেক চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক শামীম রেজা চৌধুরী (বাদশা)। এছাড়াও ৭ নং শ্রীমন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম খলিলুর রহমানসহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তি ও ধর্মপ্রাণ ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন।

স্মরণিকা উৎসবটি গৌল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রনজিত মিঞ্জের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ঠাকুর অনুকূল চন্দ্রের জীবন দর্শন ও আদর্শ নিয়ে আলোচনা করা হয় এবং ভক্তদের মাঝে ভোগ প্রসাদ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আগত অতিথিরা ঠাকুর অনুকূল চন্দ্রের ধর্মীয় ও মানবিক দর্শনের গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন। তারা বলেন, ঠাকুর অনুকূল চন্দ্রের আদর্শ সমাজে নৈতিকতা ও মূল্যবোধের জাগরণ ঘটাতে পারে।

উৎসবে ধর্মীয় ভক্তগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন, যা আয়োজনটিকে আরও আনন্দঘন করে তোলে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৭তম আবির্ভাব উপলক্ষে স্মরণিকা উৎসব অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:৩৪:১০ পূর্বাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫