ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

কোটালীপাড়ায় ৩শত মেধাবী শিক্ষার্থী ও ২৫ জন শিক্ষককে সংবর্ধনা

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তির সুযোগপ্রাপ্ত ৩শত মেধাবী শিক্ষার্থী ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৫ জন শিক্ষককে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কোটালীপাড়ার শিক্ষার্থীদের সংগঠন ‘পূর্বাভাস’ এর আয়োজনে পল্লী উন্নয়ন একাডেমি হলরুমে এ সংবার্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জাতীয় রাজস্ব বোর্ডের রিসার্চ অনুবিভাগের মহাপরিচালক অরুণ কুমার বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেধাবী শিক্ষার্থী ও শিক্ষকদের হাতে ক্রেষ্ট ও বই তুলে দেন।

এর আগে সকল শিক্ষার্থী ও শিক্ষকদেরকে সংগঠনটির পক্ষ থেকে ফুল দিয়ে বরন করে নেওয়া হয়।

অনুষ্ঠান প্রস্তুতি কমিটির আহবায়ক আশিক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠিত আলোচনা সভায় পুলিশের এডিশনাল এসপি নিশাত রহমান মিথুন, ওসি আবুল কালাম আজাদ,জে কে পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এমডি কামরুজ্জামান শিক্ষদারসহ সংগঠনটির বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আশিক খান বলেন, কিশোর কবি সুকান্তের একটি কবিতার নাম পূর্বাভাস।এই কবির বাড়ি আমাদের এই কোটালীপাড়া। তাই তার কবির নাম অনুসারে আমরা আমাদের এই সংগঠনের নামকরণ করেছি। এই সংগঠন মুলত বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের নিয়ে কাজ করে। অনেকে আবার ভর্তির সুযোগ পেয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করে থাকি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

কোটালীপাড়ায় ৩শত মেধাবী শিক্ষার্থী ও ২৫ জন শিক্ষককে সংবর্ধনা

আপডেট সময় : ০৩:১৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫