ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

লালমনিরহাটে সেনাবাহিনীর ট্রাফিক নিয়ন্ত্রণ ও নিরাপত্তা টহল জোরদার

ঈদুল ফিতর উপলক্ষে লালমনিরহাট শহর ও আশপাশের এলাকায় মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যানজট নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী কঠোর নজরদারি ও ট্রাফিক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করছে। সেনাবাহিনী ক্যাম্পের কমান্ডারের নেতৃত্বে ২৪ ঘণ্টা টহল ব্যবস্থা চালু রাখা হয়েছে, যাতে সাধারণ জনগণ নির্বিঘ্নে চলাচল করতে পারে।

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় লালমনিরহাটের তিস্তা বাজার মোড়ে সেনাবাহিনী টহল জোরদার করেছে। ঈদে মানুষের চলাচল বেড়ে যাওয়ায় অতিরিক্ত যানজট সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকলেও সেনাবাহিনীর তৎপরতায় দুর্ঘটনা এড়ানো সম্ভব হচ্ছে। শহরের গুরুত্বপূর্ণ মোড় ও ব্যস্ততম সড়কগুলোতে সেনা সদস্যরা ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করছে, যাতে যান চলাচল স্বাভাবিক থাকে।

শুধু লালমনিরহাটেই নয়, সারাদেশব্যাপী সেনাবাহিনী আইন-শৃঙ্খলা রক্ষায় নিরলস পরিশ্রম করে যাচ্ছে। নিরাপত্তার স্বার্থে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়েছে এবং সন্দেহজনক কোনো কিছু নজরে এলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সেনাবাহিনীর একাধিক সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, এবারের ঈদ তারা পরিবার-পরিজন ছাড়া পালন করছেন, শুধুমাত্র দেশের মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতেই তারা মাঠে কাজ করে যাচ্ছেন। এক সেনা সদস্য বলেন, “আমাদের কাজ হলো জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। আমরা চাই, সবাই শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করুক।”

এ বিষয়ে একজন অটোরিকশাচালকের সঙ্গে কথা বললে তিনি জানান, “সেনাবাহিনীর এই উদ্যোগের ফলে শহরে যানজট কমেছে, মানুষ স্বস্তিতে চলাচল করতে পারছে। আমরা তাদের এই প্রচেষ্টার জন্য কৃতজ্ঞ।”

স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এই ভূমিকার প্রশংসা করেছেন এবং মনে করছেন, এর ফলে ঈদের সময় যানজট ও নিরাপত্তাজনিত সমস্যা অনেকটাই কমে যাবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

লালমনিরহাটে সেনাবাহিনীর ট্রাফিক নিয়ন্ত্রণ ও নিরাপত্তা টহল জোরদার

আপডেট সময় : ০২:৩৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫