ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

এতিমদের নিয়ে এস এম জিলানীর ব্যতিক্রমী ঈদ আয়োজন

দলীয় নেতা-কর্মী নয়,এতিমদেরকে সাথে নিয়ে এক ব্যতিক্রমী ঈদ আয়োজন করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী।

আজ সোমবার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কুরপালা মাদ্রাসা ও এতিমখানার এতিমদের সাথে তিনি ঈদ উদযাপন করেন।

দুপুরে তিনি মাদ্রাসাটির মসজিদে এসে জোহরের নামাজ আদায় করেন। এরপর এতিমদেরকে সাথে নিয়ে দুপুরের খাবার খান। খাবার মেনুতে ছিল পোলাউ,মাংশ ও সেমাই।খাবার শেষে এতিমদের হাতে নতুন পোশাক তুলে দেন।
এ সময় সুপ্রিম কোর্টের এডভোকেট শেখ রেজাউল করিম, কোটালীপাড়া উপজেলা বিএনপির আহবায়ক এস এম মহিউদ্দিন,সদস্য সচিব আবুল বশার হাওলাদার,পৌর বিএনপির আহবায়ক ইউছুপ আলী দাড়িয়া সদস্য সচিব ওলিউর রহমান হাওলাদারসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এস এম জিলানী বলেন, আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নির্দেশে এখানে এসেছি।তিনি ঈদের দিনটি এতিমদের সাথে কাটানোর নির্দেশ দিয়েছেন। এখানে এসে এই এতিম শিশুদের সাথে সময় কাটাতে পেরে আমার খুব ভালো লাগলো।
এ সময় তিনি নিজেও এতিম উল্লেখ করে আবেগাপ্লুত হয়ে পড়েন

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

এতিমদের নিয়ে এস এম জিলানীর ব্যতিক্রমী ঈদ আয়োজন

আপডেট সময় : ০৬:৪০:৩১ অপরাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫