নিয়ামতপুর উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। নওগাঁ-১ আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ডা. মো. ছালেক চৌধুরীর তত্ত্বাবধানে ৩নং ভাবিচা ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠন গোরাই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই আয়োজন করে।
অনুষ্ঠান শুরু হয় কোরআন তেলাওয়াত ও মোনাজাতের মাধ্যমে, যেখানে বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং ভাবিচা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. সেকেন্দার আলী। তিনি বলেন, “বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক, তার মুক্তি আমাদের দায়িত্ব।”
প্রধান বক্তা মো. মিছির আলী বলেন, “বর্তমান সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে বন্দি রেখেছে। আমাদের ঐক্যবদ্ধ আন্দোলনই তাকে মুক্ত করবে।”
অনুষ্ঠানের শেষে বিশেষ মোনাজাত এবং উপস্থিত রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়। এই মাহফিলটি গণতন্ত্র এবং মানবতার পক্ষে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃত।
মাসুদ রানা মিশু 


















