ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

রূপগঞ্জের গোলাকান্দাইলে ২ হাজার পরিবারে শাড়ি-লুঙ্গি বিতরণ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাউছিয়া গ্রুপের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির প্রথম যুগ্ন আহ্বায়ক মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু ২ হাজার পরিবারের মাঝে শাড়ি, লুঙ্গি, থ্রি-পিস ও পাঞ্জাবী বিতরণ করেছেন।

শুক্রবার সকাল ১০টায় উপজেলার গোলাকান্দাইল মজিবর রহমান ভুঁইয়া উচ্চ বিদ্যালয় মাঠে অসহায় পরিবারের মাঝে এসব পোশাক বিতরণ করা হয়। গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ মাস্টারের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথি হিসেবে মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু উপস্থিত ছিলেন। গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী আব্দুল মতিনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন- গাউছিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর সহধর্মিনী ইয়াসমিন ইসমাইল, গোলাকান্দাইল মজিবুর রহমান ভুঁইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিনা আক্তার, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি রজব আলী ফকির, সহসভাপতি রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক মোস্তফা মিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাসুম বিল্লাহ, গোলাকান্দাইল ইউনিয়ন যুবদলের সভাপতি ইয়াছিন মিয়া, সাধারণ সম্পাদক ওমর হোসেন, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা মোমেন ভুঁইয়া, ইলিয়াছ ভুঁইয়া, জাকির হোসেন সহ আরো অনেকে।

প্রধান অতিথির বক্তৃতায় মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেন, যাকাত দিলে ধন কমে না। বরং যাকাত দিলে আল্লাহপাক সম্পদ রক্ষা করেন। দুনিয়াতে যেমন সম্পদ বাড়ে, তেমনি আখেরাতেও নেকের পাল্লা ভারী হয়। তাই সকল অসহায় মানুষের পাশে এসে বিত্তবানদের দাঁড়ানোর আহ্বান জানান দিপু ভুঁইয়া। পরে ২ হাজার অসহায় পরিবারের মাঝে শাড়ি, লুঙ্গী, পাঞ্জাবী ও থ্রি-পিস বিতরণ করেন এবং সকলের সাথে কুশল বিনিময় করেন। আজ শনিবার ভুলতা ও মুড়াপাড়া ইউনিয়নে আরো ৩ হাজার পরিবারের মাঝে শাড়ী কাপড়, লুঙ্গি, থ্রি-পিস ও পাঞ্জাবী বিতরণ করা হবে

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

রূপগঞ্জের গোলাকান্দাইলে ২ হাজার পরিবারে শাড়ি-লুঙ্গি বিতরণ

আপডেট সময় : ০৭:০১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫