কোটালীপাড়ায় সাংবাদিকদের সম্মানে এই প্রথম কোন রাজনৈতিক দলের আয়োজনে ইফতার মাহফিলের অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার (২৭ মার্চ) স্থানীয় শাহানা রশিদ বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে বাংলাদেশ জামায়াত ইসলাম কোটালীপাড়া উপজেলা শাখার আয়োজনে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াত ইসলাম কোটালীপাড়া উপজেলা শাখার আমীর মোঃ সোলায়মান গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব রাখেন জেলা জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ আল মাসুদ খান।
এছাড়াও জামায়াত ইসলাম কোটালীপাড়া উপজেলা শাখার সেক্রেটারী মাওলানা ফরিদউদ্দিন মাসউদ, পৌর শাখার সভাপতি মুনছুর আহমেদ, সাংবাদিক মিজানুর রহমান বুলু, এইচএম মেহেদী হাসানাত, এফ এম মাহাবুব সুলতান, গৌরাঙ্গ লাল দাস বক্তব্য রাখেন।
সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করায় কোটালীপাড়া উপজেলায় কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে বাংলাদেশ জামায়াত ইসলামকে ধন্যবাদ জানানো হয়।
মনিরুজ্জামান শেখ জুয়েল, গোপালগঞ্জ 


















