ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

রূপসী নওগাঁর ঈদ উপহার পেলেন শতাধিক অসহায় সুবিধাবঞ্চিত পরিবার

ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। ঈদের আনন্দ সকলের সঙ্গে ভাগাভাগি করে নিতে, প্রতি বছরের মতো এবছরেও সমাজের সুবিধাবঞ্চিত একশত দশ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে রূপসী নওগাঁ নামক স্বেচ্ছাসেবী সংগঠন।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ১০টায় নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া গ্রামে হতদরিদ্র এবং সমাজের সুবিধাবঞ্চিত ১১০ পরিবারের মাঝে এই ঈদ উপহার বিতরণ করা হয়।

প্রতি পরিবারের জন্য লাচ্চা সেমাই ১ প্যাকেট, চিনি ৫০০ গ্রাম, সুগন্ধি চাউল ১ কেজি, গুঁড়া দুধ ১ প্যাকেট এবং ৫০০ গ্রাম তৈল রূপসী নওগাঁর ঈদ উপহার হিসাবে দেওয়া হয়।

এই সময় উপস্থিত ছিলেন— রূপসী নওগাঁর প্রতিষ্ঠাতা ও সভাপতি ডেন্টিস্ট খালেদ বিন ফিরোজ, রূপসী নওগাঁর সাধারণ সম্পাদক ইঞ্জি. সাজু রহমান সুজন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ নাঈম সরদার, রূপসী নওগাঁর উপদেষ্টা ফিরোজ আহম্মেদ, ডাঃ আকরাম সরদার, সদস্য কায়েস সরদার, সুমাইয়া খাতুন সহ সংগঠনের সদস্যরা।

উল্লেখ্য, ‘রূপসী নওগাঁ’ ২০১৬ সালে যাত্রা শুরু করে। গরীব শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিনামূল্যে বিতরণ ও শিক্ষাদান কর্মসূচী, পথ শিশুদের মাঝে খাদ্য বিতরণ, তাদের শিক্ষা প্রদানের ব্যবস্থা করা ও পাঠ্যপুস্তক বিতরণ, বিনামূল্যে রক্তদান ও জনসাধারণকে স্বেচ্ছায় রক্তদানে উৎসাহ তৈরি করা, সমাজের অসহায় অবহেলিত ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ, অসহায় অবহেলিত পরিবারের মাঝে ঈদে পোশাক ও ঈদ সামগ্রী বিনামূল্যে বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ, দুস্থ ও অসহায়দের চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান, বৃক্ষরোপণ কর্মসূচী ও বৃক্ষ রোপণে উৎসাহিত করা, বয়স্ক লোকদের শিক্ষার ব্যবস্থা করা, বেওয়ারিশ লাশ দাফন, পরিষ্কার পরিচ্ছন্নতা মূলক কর্মসূচী ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতামূলক ক্যাম্পেইনগুলো ধারাবাহিকভাবে পালন করে আসছে সংগঠনটি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

রূপসী নওগাঁর ঈদ উপহার পেলেন শতাধিক অসহায় সুবিধাবঞ্চিত পরিবার

আপডেট সময় : ০৭:০৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫