ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

ভুট্টাক্ষেতে কাঁদছিল নবজাতক

  • NUSRAT JAHAN
  • আপডেট সময় : ০৩:২৮:০৬ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ে ভুট্টাক্ষেতে নবজাতক পেয়েছেন এক গৃহবধূ। নবজাতক শিশুটিকে দেখতে ছুটে আসছে স্থানীয়রা। পরে স্থানীয় উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে নিয়ে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট হাসপতালে ভর্তি করান। সোমবার সকালে সদর উপজেলার জামলপুর ইউনিয়নের মহেশালি গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, সকালে বাসার পাশে একটি ভুট্টা ক্ষেতের দিকে গোবর ফেলতে যান গৃহবধূ সানু বেগম। এসময় ওই শিশুটির কান্না শুনতে পান তিনি। একটু এগিয়ে গিয়ে দেখেন ভূট্টা ক্ষেতে সদ্যভূমিষ্ঠ এক কন্যাসন্তান পড়ে রয়েছে। পরে ওই শিশুটিকে নিয়ে নিজ বাসায় আসেন তিনি। এরপর পরেই স্থানীয়রা ছুটে আসেন শিশুটিকে এক ঝলক দেখতে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসারও আসেন সেখানে। পরে শিশুটির উন্নত চিকিৎসার জন্য তাকে সদর হাসপাতালে পাঠানো হয়।

ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম বলেন, খবর পয়ে ঘটনাস্থলে এসেছি। শিশুটি সম্পূর্ণ সুস্থ আছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে এবং নবজাতকের নিরাপত্তা নিশ্চিত করা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

ভুট্টাক্ষেতে কাঁদছিল নবজাতক

আপডেট সময় : ০৩:২৮:০৬ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫