ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

গণপিটুনিতে যুবকের মৃত্যু

  • NUSRAT JAHAN
  • আপডেট সময় : ০৫:২৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

ফেনীতে চুরি করতে গিয়ে গণপিটুনিতে লিটন (৪২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাতে জেলার সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের চর হকদি গ্রামে এ ঘটনাটি ঘটে। লিটন একই ইউনিয়নের বালিগাঁও গ্রামের হজু মেম্বার বাড়ির আবু তাহেরের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে চর হকদি গ্রামের হাজী বারেক মিয়ার বাড়ির পানু মিয়ার ঘরে চুরি করতে ঢোকে লিটন। ওই সময় গৃহকর্তা পানু তাকে ঝাপটে ধরে শোরচিৎকার শুরু করে। একপর্যায়ে এলাকার লোকজন জড়ো হয়ে লিটনকে গণপিটুনি দেয়। এতে তার মৃত্যু হয়। এর আগেও একাধিকবার ওই গ্রামে চুরি গিয়ে ধরা খেয়ে পিটুনি খেয়েছিল লিটন। স্থানীয়রা তাকে লিটন চোর হিসেবেই চিনে।

ফেনী মডেল থানার ওসি মো. শামছুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি প্রদক্ষেপ গ্রহণ করা হবে

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

গণপিটুনিতে যুবকের মৃত্যু

আপডেট সময় : ০৫:২৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫