ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত ১, গ্রেফতার ৩

  • NUSRAT JAHAN
  • আপডেট সময় : ০৪:৩৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পুরানগড় এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে সুবীর চক্রবর্তী (৩৭) নামে এক দর্জি নিহত হয়েছে। নিহত সুবীর উপজেলার পুরানগড় ইউনিয়নের উত্তর পাড়ার অরুণ চক্রবর্তীর পুত্র। এ ঘটনায় নিহত সুবীরের ভাই পল্লী চিকিৎসক প্রবীর চক্রবর্তীও আহত হয়েছে। শুক্রবার দিবাগত রাতে জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে এঘটনা ঘটে।

সাতকানিয়া থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, সুবীর চক্রবর্তী নিহতের ঘটনায় মামলা হয়েছে। মামলার প্রেক্ষিতে তিনজনকে গ্রেফতার করা হয়েছে, তাদের বিস্তারিত পরে জানানো হবে।

আহত প্রবীর চক্রবর্তী বলেন, আমি পুরানগড়ের শীলঘাটায় পল্লী চিকিৎসা সেবা প্রদান করি। আমার ভাই সুবীর চক্রবর্তী একই জায়গায় সেলাই কাজ করে। রাত দশটার দিকে আমরা দোকান বন্ধ করে বাড়ির কাছাকাছি এলে সুশীল দাশ নামক এক প্রতিবেশী আমাদেরকে আলাপের কথা বলে ডাকেন। আমরা গেলে রূপক দাশ, দ্বীপ্ত দাশ, সুদীপ্ত দাশ, অলক দাশসহ আমাদের জায়গা জমির বিরোধীয় পক্ষের প্রায় ১৫/২০ জন লোক আমাদের উপর হামলা করে। তাদের ছুরিকাঘাতে আমার ভাই সুবীর নিহত হয়। আমিও আহত হই। নিহত সুবীরের দেড় বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত ১, গ্রেফতার ৩

আপডেট সময় : ০৪:৩৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫