ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

কুষ্টিয়ায় অস্ত্রের মুখে যাত্রীবাহী বাসে ডাকাতি

  • NUSRAT JAHAN
  • আপডেট সময় : ০৪:২০:০৬ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে

কুষ্টিয়ার মিরপুরে সড়কে গাছ ফেলে ও ট্রাক আড়াআড়ি করে বাস থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (২২ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার ভাঙ্গা বটতলা এলাকায় কুষ্টিয়া-মেহেরপুর সড়কে এ ডাকাতির ঘটনা ঘটে।

ডাকাতদল অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে নগদ টাকা লুট করে নিয়ে গেছে। এসময় ডাকাতদলের ধারালো অস্ত্রের আঘাতে বাসচালক আমজাদ হোসেন আহত হয়েছেন। তিনি ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বাসচালক আমজাদ হোসেন জানান, শুক্রবার যাত্রীদের নিয়ে রাত ১০টা ৪৫ মিনিটে ঢাকা থেকে মেহেরপুরের উদ্দেশ্যে রওনা হন। রাত সাড়ে তিনটার দিকে তিনি কুষ্টিয়ায় পৌঁছান। এরপর সেহরি খেয়ে মেহেরপুরের উদ্দেশ্যে রওনা হন। এ সময় আমরা ৫ জন যাত্রীসহ মোট ৯ জন বাসে ছিলাম। তাদের মধ্যে চার জন বাসের স্টাফ। রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে ভাঙ্গা বটতলা এলাকায় সড়কের উপর ট্রাক ও গাছ ফেলে ব্যারিকেড দিয়ে ১০-১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ও মারধর করে নগদ টাকা ডাকাতি করে নিয়ে গেছে।

তিনি আরও বলেন, রাস্তায় ব্যারিকেড দেখে আমি বাস ব্যাক করার চেষ্টা করলে, ডাকাতরা চারপাশ থেকে বাস ঘিরে ফেলে এবং ধারালো অস্ত্র দিয়ে বাসে কোপাতে থাকে। এরপর দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে টাকা লুট করে। এসময় প্রতিবাদ করায় আমাদেরকে মারপিট করে। আমার হাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে। ডাকাতরা সবাই মুখোশধারী ছিল। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

কুষ্টিয়া জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাবুল আলম বলেন, রাস্তায় ট্রাক ও গাছ আড়াআড়ি করে রাস্তা আটকে বাস থামিয়ে ডাকাতি করা হয়েছে। বাসের চালককে মারপিট করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করা হোক। জড়িতদের শাস্তির দাবি জানাচ্ছি।

এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশ  কাজ করছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

কুষ্টিয়ায় অস্ত্রের মুখে যাত্রীবাহী বাসে ডাকাতি

আপডেট সময় : ০৪:২০:০৬ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫