নওগাঁর পোরশা উপজেলার ছাওড় ইউনিয়ন শাখা বিএনপি’র উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি ও নওগাঁ-৪৬/১ আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোঃ ছালেক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ শামীম রেজা চৌধুরী (বাদশা)।
এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন : পোরশা থানার সাবেক সেক্রেটারি লায়ন মোহাম্মদ মাসুদ রানা ও উপদেষ্টার সদস্য ইঞ্জিনিয়ার পাইন চৌধুরী। এবং যুবদলের যুগ্ন আহবায়ক আরিফুল ইসলাম।
এ সময় পুরো মাঠ সাধারন মানুষে কানায় কানায় পরীপূর্ণ হয়ে উঠে, যেখানে হাজারো নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি বিএনপির ব্যাপক জনপ্রিয়তার প্রমাণ বহন করে। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
উক্ত আয়োজন সফলভাবে সম্পন্ন করার জন্য রসুলপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান উপস্থিত নেতারা।
মাসুদ রানা মিশু, স্টাফ রিপোর্টার 


















