ঢাকা ০৭:২২ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

ঈদের পর কী ধামাকা নিউজ দেবেন?অপেক্ষা করতে বললেন অপু বিশ্বাস

ঈদুল আজহার বাকি আর মাত্র কয়েকদিন। সম্ভাব্য তারিখ ১৭ জুন। এই ঈদ উৎসবের পরই ধামাকা এক নিউজ দেবেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। সদ্য এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন দেশীয় চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের প্রাক্তন স্ত্রী।

এই খবর সামাজিক মাধ্যমে প্রচার হতেই সেখানে হামলে পড়েছেন অপু বিশ্বাসের ভক্তরা। সবাই জানতে আগ্রহী, কী ধামাকা নিউজ দেবেন নায়িকা। অনেকে কমেন্ট বক্সে লিখেছেন, হয়তো প্রাক্তন স্বামী শাকিব খানের সঙ্গে দাম্পত্য জীবন নিয়ে কোনো খুশির সংবাদ শোনাবেন অপু। কারও কারও আবার মন্তব্য, নায়িকা কোনো নতুন সিনেমার খবর জানাবেন।

সম্ভবত পেশাগত জীবন নিয়েই কোনো ভালো খবর দেবেন অপু বিশ্বাস। কারণ, সাক্ষাৎকারে ওটিটিতে কাজ নিয়ে করা এক প্রশ্নে নায়িকা বলেন, ‘একটু সময় নিতে চেয়েছিলাম। বুঝেশুনে কাজ করা উচিত। বেশ কিছু পাণ্ডুলিপি হাতে আছে, সেগুলো পড়ছি। কোরবানির ঈদের পর একটা ধামাকা নিউজ দেব। সে পর্যন্ত অপেক্ষা করেন।’

গত বছরের ঈদে মুক্তি পেয়েছিল অপু বিশ্বাস অভিনীত সিনেমা ‘প্রেম প্রীতির বন্ধন’। সে বছর ওটিটিতে মুক্তি পায় তার অভিনীত ওয়েব ছবি ‘ছায়াবাজি’। যেখানে প্রথমবারের মতো ওটিটি জগতে পা রাখেন এই অভিনেত্রী।

তবে এবারের ঈদে কোনো কাজ থাকছে না অপুর। কিন্তু ঈদের পরে ওটিটিতে ফিরতে পারেন, এমনটি আভাস দিয়েছেন অভিনেত্রী। গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ওটিটিতে কাজ করার প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘একটু সময় নিতে চেয়েছিলাম। বুঝেশুনে কাজ করা উচিত। বেশ কিছু পাণ্ডুলিপি আছে হাতে, সেগুলো পড়ছি। কোরবানির ঈদের পরে একটা ধামাকা নিউজ দেব। সে পর্যন্ত অপেক্ষা করেন।’

এখন দেখার বিষয়, ঈদের পর কী ধামাকা নিউজ দেন ‘ঢালিউড কুইন’ খ্যাত এই নায়িকা।

এদিকে, এক সপ্তাহের ঝটিকা সফরে ইউরোপের তিন দেশ ফ্রান্স, বেলজিয়াম ও স্পেন ঘুরে মঙ্গলবার সকালে দেশে ফিরেছেন অপু বিশ্বাস। এই সফরে স্পেনের অন্যতম শহর বার্সেলোনায় একটি শো-তেও অংশ নেন তিনি। এরপরই দেশে ফিরে কথা বলেন গণমাধ্যমের সঙ্গে।

এই সফরে একমাত্র ছেলে আব্রাম খান জয়কে সঙ্গে নেননি অপু বিশ্বাস। কারণ হিসেবে নায়িকা জানান, ‘শর্ট ট্যুর ছিল। তাই জয়কে সঙ্গে নিইনি। তাছাড়া এবারই প্রথম ইউরোপ গেলাম। সেখানকার আবহাওয়ার সঙ্গে, খাবারদাবারের সঙ্গেও পরিচিত নই। জয়কে সঙ্গে না নেওয়ার এটাও একটি কারণ।’

তবে পুরো সময়টা ছেলেকে খুব মিস করেছেন বলে জানান অপু বিশ্বাস। অভিনেত্রী বলেন, ‘ভিডিও কলে জয়কে সুন্দর সুন্দর জায়গাগুলো দেখিয়েছি।’ অপু বিশ্বাসের সফরের এক সপ্তাহ ছেলে জয় তার দাদা-দাদি অর্থাৎ, প্রাক্তন স্বামী শাকিব খানের বাবা-মায়ের কাছে ছিল বলে জানা গেছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

ঈদের পর কী ধামাকা নিউজ দেবেন?অপেক্ষা করতে বললেন অপু বিশ্বাস

আপডেট সময় : ০৯:০৯:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪