ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

কোটালীপাড়ায় অর্থ উত্তোলনের ৩ বছরেও শুরু হয়নি কবরস্থানের রাস্তা নির্মাণ কাজ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় একটি কবরস্থানের রাস্তা নির্মাণের জন্য ৩ বছর আগে এক আওয়ামী লীগ নেতা অর্থ উত্তোলন করেও কাজ না করায় অসন্তোষ দেখা দিয়েছে।

জানাগেছে, গোপালগঞ্জ জেলা পরিষদ থেকে ‘কোটালীপাড়া উপজেলার বান্ধাবাড়ি এম এ গফুর পাইকের বাড়ি হতে কবরস্থানের রাস্তা মাটি ও ইটের সোলিং দ্বারা উন্নয়ন’ প্রকল্পের জন্য ২০২১-২২ অর্থবছরে ১ লক্ষ ৭০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়।
প্রকল্পটির কাজ শুরু না করেই সিপিসি সভাপতি হিসেবে ওই বছর ৭০ হাজার টাকা উত্তোলন করেন উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আতিকুজ্জামান বিশ্বাস বাদল।
৩ বছরেও কবরস্থানের রাস্তা নির্মাণ কাজ শুরু না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন এলাকাবাসী।
প্রয়াত এম এ গফুর পাইকের পালিত ছেলে কামরুল ইসলাম বলেন, গফুর পাইক কোটালীপাড়া আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ছিলেন। ২০২১ সালে তৎকালীন জেলা পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক চৌধুরী বান্ধাবাড়ি বাজারে এসেছিলেন। ওই সময় তিনি গফুর পাইকের পরিবারের খোঁজ খবর নেন এবং প্রতিশ্রুতি দেন গফুর পাইকের বাড়ি থেকে কবরস্থানের রাস্তাটি সংস্কার করে ইটের সোলিং করে দিবেন৷ এর কিছুদিন পর জানতে পারি রাস্তাটির জন্য বরাদ্দ হয়েছে। কাজটির সিপিসি সভাপতি হিসেবে আওয়ামী লীগ নেতা আতিকুজ্জামান বিশ্বাস বাদল রাস্তাটির কাজ করবেন। দীর্ঘদিন অতিবাহিত হলেও কাজ শুরু না করায় একাধিকবার আওয়ামী লীগ নেতা আতিকুজ্জামান বিশ্বাস বাদলকে বলা হলেও তিনি কোন সদুত্তর দেয়নি। দ্রুত কাজটি শেষ করার জন্য আমরা সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট দাবী জানাই।

এ ব্যাপারে গোপালগঞ্জ জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী এ,টি,এম সাদিকুর রহমান বলেন, প্রকল্পটির সিপিসি সভাপতি আতিকুজ্জামান বিশ্বাস বাদল কাজ শুরু করার জন্য প্রথম কিস্তির ৭০ হাজার টাকা উত্তোলন করেছেন। এরপর তিনি কাজের কোন অগ্রগতি জানান নি এবং এই বিষয়ে জেলা পরিষদে কোন যোগাযোগ করেন নি।
এ ব্যপারে প্রকল্পটির সভাপতি আওয়ামী লীগ নেতা আতিকুজ্জামান বিশ্বাস বাদলের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

কোটালীপাড়ায় অর্থ উত্তোলনের ৩ বছরেও শুরু হয়নি কবরস্থানের রাস্তা নির্মাণ কাজ

আপডেট সময় : ০৯:৪৭:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪