ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন দেশে আসেন : তথ্য প্রতিমন্ত্রী অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না: তথ্য প্রতিমন্ত্রী ‘ছাত্রদল না থাকলে জামায়াত-শিবিরকে আবার গুপ্ত বানিয়ে দেবে ছাত্রলীগ’ রোহিঙ্গা ক্যাম্পে অসামান্য অবদানের স্বীকৃতি, BPM পেলেন এসআই মোঃ আজিজুর রহমান তিতাস গ্যাসক্ষেত্রে নতুন তিনটি কূপ খনন, জাতীয় গ্রিডে যুক্ত হবে ৪৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ক্যাটরিনা কাইফের চেহারা নিয়ে মন্তব্য, পাকিস্তানি অভিনেতার প্রতিবাদ সাজেকে উসকানিমূলক স্লোগান দেওয়ার অভিযোগে ৬ পর্যটক আটক রুমিন ফারহানা: ‘যেকোনো নাগরিক যেকোনো সময় দেশ ছাড়তে পারে আবার ঢুকতেও পারে’ সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন ছাত্র মজলিসের ১৩ দফা শিক্ষা দাবি উত্থাপন

অধস্তন আদালতের ৯৯ বিচারক একযোগে বদলি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

দেশের অধস্তন আদালতের বিভিন্ন স্তরের ৯৯ জন বিচারককে একযোগে বদলি করা হয়েছে। এর মধ্যে ৪৪ জন জেলা জজ, ২৬ জন অতিরিক্ত জেলা জজ, ২৫ জন যুগ্ম জেলা জজ, ২ জন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং ২ জন সিভিল জজ অন্তর্ভুক্ত রয়েছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে ছয়টি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে এই বদলির আদেশ দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনগুলোতে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপনে নির্দেশনা দেওয়া হয়েছে যে, বদলিকৃত বিচারকদের আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান পদের দায়িত্বভার সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে হস্তান্তর করে অবিলম্বে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। যারা বর্তমানে প্রশিক্ষণ বা ছুটিতে রয়েছেন, তাদের প্রশিক্ষণ বা ছুটি শেষ হওয়ার পর সরাসরি নতুন কর্মস্থলে যোগ দিতে হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন দেশে আসেন : তথ্য প্রতিমন্ত্রী

অধস্তন আদালতের ৯৯ বিচারক একযোগে বদলি

আপডেট সময় : ১০:৪৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬