ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

তৃপ্তিকে ‘মা’ বানাতে চান সৌরভকন্যা

তৃপ্তিকে ‘মা’ বানাতে চান সৌরভকন্যা

ভারতীয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির বায়োপিকে দেখা যাবে আয়ুষ্মান খুরানাকে তা সবারই জানা। এবার নতুন খবর সৌরভের স্ত্রী ডোনা গাঙ্গুলির চরিত্রে অভিনয় করতে পারেন ‘অ্যানিমেল’ খ্যাত অভিনেত্রী তৃপ্তি দিমরি।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সৌরভ গাঙ্গুলির বায়োপিকে সৌরভের মেয়ে সানা গাঙ্গুলি চান তার মায়ের ভূমিকায় অভিনয় করুক অভিনেত্রী তৃপ্তি দিমরি।

এ বিষয়ে সৌরভ গাঙ্গুলি বলেন, ‘ডোনা তৃপ্তিকে দেখে বলেছে, ও আমার থেকেও সুন্দরী।’

এর আগে শোনা গিয়েছিল বাংলার মহারাজের বায়োপিক পরিচালনা করবেন রজনীকান্ত কন্যা ঐশ্বর্য রজনীকান্ত। তবে বর্তমানে শোনা যাচ্ছে পরিচালকের আসনে থাকছেন বিক্রমাদিত্য মোতওয়ানে।

যিনি এর আগে ‘লুটেরা’, ‘উড়ান’-এর মতো সিনেমা বানিয়েছেন। দাদার ক্রিকেট জীবন, প্রেম-বিয়ে, কলকাতার বাড়ি সবই থাকবে এই বায়োপিকে। মাঝে শোনা গিয়েছিল, চিত্রনাট্যে কড়া নজর ছিল সৌরভের। নিজের বায়োপিকে কোনও রকম ফাঁক রাখতে রাজি নন দাদা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

তৃপ্তিকে ‘মা’ বানাতে চান সৌরভকন্যা

আপডেট সময় : ০১:০৭:০২ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪