ঢাকা ০৭:২২ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

‘আমিই প্রথম সন্তান উপহার দিয়েছি’

‘আমিই প্রথম সন্তান উপহার দিয়েছি’

সম্প্রতি চিত্রনায়ক শাকিব খানের ক্যারিয়ারের ২৫ বছর পূর্ণ হলো। এ দিনটি ঘিরে অনেকেই তাকে শুভেচ্ছা জানিয়েছেন। বাদ যাননি শাকিবের সাবেক স্ত্রী অপু বিশ্বাসও।

শাকিবকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সংবাদ শেয়ার করে শুভেচ্ছা জানিয়ে অপু লিখেন, ‘৭২টি ছবি, কোটি টাকার কাবিন, বউ এবং সন্তান আব্রাহাম খান জয়।’ আর সবশেষে লিখেছেন, ‘অনেক শুভেচ্ছা বাবুর বাবা’।

তার সেই পোস্ট ঘিরেই শুরু হয় আলোচনা-সমালোচনা। কারণ, বউ লেখার আগে তিনি সাবেক শব্দটি লিখেননি। অর্থাৎ, তার দাবি অনুসারে তিনি শাকিবের বর্তমান স্ত্রী। সমালোচনার মুখে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অপু।

বলেছেন, ‘আমার সঙ্গে শাকিব খানের প্রথম সিনেমা ‘কোটি টাকার কাবিন’। তার আগে তিনি অনেক সিনেমাই করেছেন। কিন্তু এই ‘কোটি টাকার কাবিন’ ছবিই শাকিবের অভিনয় জীবনের টার্নিং পয়েন্ট। শাকিব খানের নায়িকা হিসেবে আমি সর্বোচ্চ ৭২টি সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছি। তার জীবনে প্রথম প্রেমিকা হয়ে আমি এসেছিলাম। তার প্রথম স্ত্রীও আমি। আমিই তাকে প্রথম সন্তান উপহার দিয়েছি। তাই আমি মনে করি, শাকিব খানের অভিনয় জীবনের সফলতার ২৫ বছরের সঙ্গে আমিও জড়িয়ে আছি।’

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

‘আমিই প্রথম সন্তান উপহার দিয়েছি’

আপডেট সময় : ১০:৪১:০২ পূর্বাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪